খুলনায় দিঘলিয়া বিএনপি’র প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

ঢাকা, ০৩ জুন-২০২৫

জেলা প্রতিনিধি : খুলনা জেলার দিঘলিয়া উপজেলার সেনহাটি ৭ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলামের উপর সন্ত্রাসী হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারের দাবীতে দিঘলিয়া উপজেলা বিএনপি’র প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

০৩ জুন (মঙ্গলবার) বিকাল ৪ টায় সেনহাটি কেসিআই ইনস্টিটিউট চত্বরে দিঘলিয়া উপজেলা বিএনপি’র আহবায়ক মোল্লা সাইফুর রহমান মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিঘলিয়া উপজেলা বিএনপি’র সদস্য সচিব আঃ রকিব মল্লিক, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোল্লা নাজমুল হক, উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক মোল্লা মনিরুজ্জামান, দিঘলিয়া উপজেলা বিএনপির সদস্য সাজ্জাদ হোসেন, দিঘলিয়া উপজেলা ছাত্রদলের সভাপতি গাজী মনিরুল ইসলাম, সেনহাটি ইউনিয়ন বিএনপি’র সভাপতি শেখ মোসলেম উদ্দিন, সেনহাটি ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক খন্দকার ফারুখ হোসেন, দিঘলিয়া উপজেলা বিএনপির সদস্য কুদরতে ইলাহী স্পিকার, মোঃ জিয়াউর রহমান, মোহাম্মাদ আলী মিন্টু, মোঃ দেলোয়ার হোসেন, সেনহাটি ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাবু, ৮ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ আবু হানিফ জাসু, ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ আঃ গনী প্রমুখ।

দিঘলিয়া বিএনপি’র আহবায়ক মোল্লা সাইফুর রহমান মিন্টু তার বক্তব্যে বলেন, আমরা এ দেশের সৈরাচারী শেখ হাসিনার সরকারকে উৎখাত করেছি। সৈরাচারীর দোসরদের এ জনপদের মাটিতে দাঁড়িয়ে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র ও বিএনপির নেতাদের গায়ে হাত দিলে তাদেরকেও শেখ পরিবারের ন্যায় পরিণতি হবে। দিঘলিয়ার কোথাও সন্ত্রাসীদের ঠাঁই হয়নি। সেনহাটির মাটিতেও সন্ত্রাসীদের ঠাঁই হবেনা। তিনি পুলিশ প্রশাসনসহ আইন প্রয়োগকারী সকল মহলের দৃষ্টি আকর্ষণ করে এলাকার চিহ্নিত সন্ত্রাসীদের নাম ধরে বলেন, এদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় আনতে ব্যর্থ হলে বিএনপি এ জনপদের মানুষকে সাথে নিয়ে এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। আমরা দিঘলিয়া থানা ঘেরাও করব। খুলনা পুলিশ সুপারের নিকট স্মারকলিপি দেব। ডিআইজিকে স্মারকলিপি দেব। দিঘলিয়ায় মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের কোন জায়গা হবে না। তাদের শিকড় উপড়ে ফেলা হবে, যাতে আর কখনও বিএনপি নেতা কর্মীদের দিকে মুখ তুলে কথা বলতে সাহস না করে।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×