দেশের মানুষের মন থেকে জিয়াউর রহমানকে মুছে ফেলা যাবে না : আজিজুল বারী হেলাল

ঢাকা, ৩০ মে-২০২৫

খুলনা জেলা প্রতিনিধি : বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় বিএনপি’র তথ্য বিষয়ক সম্পাদ  আজিজুল বারী হেলাল বলেন, বাংলাদেশর আদর্শিক ও দেশ প্রেমিক নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। জিয়ার আদর্শে বিশ্বাসী এ দেশের মানুষের মন থেকে জিয়াউর রহমানকে কখনো মুছে ফেলা যাবে না।

ফ্যাসিস্ট আওয়ামী লীগ আমলে বিএনপি’কে ধ্বংস করার জন্য শেখ হাসিনা ও তার দোসররা বহু ষড়যন্ত্রে লিপ্ত ছিল, কিন্তু দেশের জনগণ সকল ষড়যন্ত্রের উপযুক্ত জবাব দিয়েছে যে কারণে আওয়ামীলীগ আজ আন্ডারগ্রাউন্ড দল হিসেবে দেশের মানুষের কাছে পরিচিত পেয়েছে। তিনি অন্তর্বর্তীকালীন সরকার প্রধান কে সম্মানের সাথে জানান আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে অন্যথায় নির্বাচন না হলে দেশের গণতন্ত্র হুমকির মুখে পড়বে। নির্বাচন নিয়ে কালক্ষেপ করলে দেশের জনগণ আপনাকে সম্মানের জায়গা থেকে সরিয়ে ফেলবে।

তিনি বিএনপি’র নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আগামী নির্বাচনে বিএনপি’কে ক্ষমতায় দেখতে চাইলে জনগণের দ্বারে দ্বারে গিয়ে তারেক রহমানের ৩১ দফা ও গণতন্ত্রের মানস কন্যা বেগম খালেদা জিয়ার উন্নয়নের ধারা তুলে ধরার আহ্বান জানান। বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে দিঘলিয়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

উপজেলা বিএনপি’র আহ্বায়ক এম সাইফুর রহমান মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ সময় দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী জুলু, অধ্যাপক মনিরুল হক বাবুল, এনামুল হক সজল, দিঘলিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এম সাইফুর রহমান মিন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আতাউর রহমান রুনু, আব্দুর রকিব মল্লিক, শরীফ ইকবাল হোসেন, শরীফ মোজাম্মেল হোসেন, শেখ আব্দুর রশিদ, মোল্লা বিল্লাল হোসেন, গাজী জাকির হোসেন, মোল্লা নাজমুল হক, মোল্লা মনিরুজ্জামান, শেখ মোসলেম উদ্দিন, জাসেদ কোবির জুয়েল, আল মামুন নিপু, খন্দকার ফারুক হোসেন, কুদরতি এলাহি স্পিকার,  খান মোহাম্মদ, মোল্লা সাজ্জাদ হোসেন, সেলিমুল ইসলাম মোড়ল, আরিফুল ইসলাম হাসান, গাজী মনিরুল ইসলাম, আব্দুল কাদের জনি, মোহাম্মদ আলী টুটুল মামুন রেজা অপু, আল আমিন মোল্লা, মোহাম্মদ আলী মিন্টু, জাহাঙ্গীর হোসেন, লিটন শেখ প্রমুখ।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×