ঢাকা, ২৯ মে-২০২৫
ওয়াহিদ মুরাদ, (বিভাগীয় ব্যুরো চীফ) : খুলনায় বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি’র অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ফ্রি প্রেস আনলিমিটেড, আর্টিকেল১৯ ও ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি (বিজেপিসি) এর সার্বিক সহযোগিতায়, সংবাদ প্রকাশের ক্ষেত্রে নারীদের নিরাপত্তা ও সুরক্ষা বিষয়ক কর্মশালা দৈনিক প্রবাহের কনফারেন্স রুমে ২৯ মে (বৃহস্পতিবার) সকাল ১০ টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।
নারী ও কিশোরীদের তথ্যের প্রবেশ অধিকার ও নিরাপত্তার উপর ভিত্তি করে বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির সহযোগিতায়, মিডিয়া পার্টনার দৈনিক প্রবাহের আয়োজনে দৈনিক প্রবাহ ভবনের কনফারেন্স রুমে অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়। কলাবরেশন ল্যাব প্রজেক্ট রাউন্ড ৩ এর আওতায় ধ্রুব এলায়েন্স (ধ্রুব, সিডাব্লিউএফ, সিএমকেএস ও দৈনিক প্রবাহ)’র সার্বিক ব্যবস্থাপনায়, দ্য ইউরোপিয়ান ইউনিয়ন এর অর্থায়নে, ফ্রি প্রেস আনলিমিটেড, আর্টিকেল 19 এর সহযোগিতায় সংবাদ প্রকাশের ক্ষেত্রে নারীদের নিরাপত্তা ও সুরক্ষা বিষয়ক কর্মশালার মূল লক্ষ্য ছিল , নিউজ প্রকাশের ক্ষেত্রে নারী ও কিশোরীদের তথ্যের প্রবেশ অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা। কিভাবে সংবাদ প্রকাশ করলে নারীরা সুরক্ষিত থাকবে এ সকল বিভিন্ন বিষয় এডভোকেসি প্রোগ্রাম খুলনা সহ আশপাশের বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার ৩০ জন সাংবাদিকদের অংশগ্রহণে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ নুরুজ্জামান এর সভাপতিত্বে এবং সংগঠনটির সাধারণ সম্পাদক মোঃ আনিছুর রহমান কবির এর সঞ্চালনায় , মাল্টিমিডিয়ার মাধ্যমে প্রকল্পের মূল লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে অবহিত করেন এলায়েন্স এর টিম লিডার মোহাম্মদ নাসিমুল হক ।

সমাপনী বক্তৃতায় বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির সিনিয়র সহ-সভাপতি নুরুজ্জামান বলেন, বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি ফ্রি প্রেস আনলিমিটেড, আর্টিকেল19 ও ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ৯০ জন সদস্য নিয়ে যাত্রা শুরু করে ২০২৪ সালে, এক বছর পূর্ণ হতেই সংগঠনটি সারা বাংলাদেশে সাংবাদিকদের চাহিদার ভিত্তিতে আগামী জুলাই মাসে নতুন সদস্যদের জন্য ফরম বিতরণ করবেন।
এর আগে শুভেচ্ছা বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক আনিছুর রহমান কবির বলেন, বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি নিয়ে ইতিমধ্যেই ফ্রি প্রেস আনলিমিটেড, আর্টিকেল 19 ও ইউরোপীয় ইউনিয়ন তাদের নিউজলেটারে সংগঠনটির পূর্ণাঙ্গ কমিটি সহ বিভিন্ন সংবাদ প্রচার করে। প্রথমে জার্নালিস্ট প্রটেক্ট কমিটি দিয়ে যাত্রা শুরু হলেও পরবর্তীতে বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি এবং খুব শীঘ্রই আন্তর্জাতিক জার্নালিস্ট প্রটেক্ট কমিটিতে রূপ নেবে এমনটাই প্রত্যাশা আমাদের বলে জানান সাধারণ সম্পাদক। এ সময় বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির বিভিন্ন জেলা-উপজেলার সদস্যরা উপস্থিত ছিলেন।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


