দিঘলিয়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

ঢাকা, ২৮ মে-২০২৫

ওয়াহিদ মুরাদ, (বিভাগীয় ব্যুরো চীফ) : ‘শিশু থেকে প্রবীণ পুষ্টিকর খাবার সার্বজনীন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৫ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২৮ মে (বুধবার) বেলা ১১টায় কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম। দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মাহাবুব আলমের সভাপতিত্বে র‍্যালীর শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ সোহাগ হোসেন,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ টি এম শাহ্ আলম, সেনহাটী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম ফরহাদ হোসেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মাহমুদা সুলতানা, ফাতেমা মোরিয়াল মাধ্যমিক বিদ্যলয়ের প্রধান শিক্ষক মোল্লা সাজাদুল ইসলাম, দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদ, নার্সিং সুপারভাইজার শিখা আলম, নুসরাত শবনম, শিক্ষার্থী নাসরিন নাহার শিউলি, সুষমা রানী, জাহিদা আক্তার, ফারহানা সহ বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের সর্বস্তরের মানুষকে পুষ্টি সম্পর্কে সচেতন করা প্রয়োজন। কোন শিশুই যেন অপুষ্টির শিকার না হয় সেদিকে সবাইকে নজর রাখতে হবে। গর্ভবতী ও প্রসূতি মায়ের পুষ্টিকর খাবারের প্রতি গুরুত্ব আরোপ করতে হবে। গর্ভবতী মা দের পুষ্টিকর খাবার সরবরাহের মাধ্যমে অনাগত সন্তানের পুষ্টির চাহিদা পূরণে প্রতিটি পরিবার থেকে দায়িত্ব পালন করতে হবে। যার যার অবস্থান থেকে পুষ্টির জ্ঞান সম্পর্কে সমাজের বিভিন্ন পর্যায়ে প্রচার করতে হবে।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×