আইপিএল শেষ করল চেন্নাই ও হায়দারাবাদ

ঢাকা, ২৬ মে-২০২৫

স্টাফ রিপোর্টার : বড় জয় দিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৮তম আসর শেষ করল চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দারাবাদ। লিগ পর্বে নিজেদের ১৪তম ও শেষ ম্যাচে চেন্নাই ৮৩ রানে হারায় টেবিলে শীর্ষে থাকা গুজরাট টাইটান্সকে এবং হায়দারাবাদ ১১০ রানে জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে।

আহমেদাবাদে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ডেভন কনওয়ে ও ডেওয়াল্ড ব্রেভিসের জোড়া হাফ-সেঞ্চুরিতে ২০ ওভারে ৫ উইকেটে ২৩০ রানের বড় সংগ্রহ পায় চেন্নাই। এবারের আসরে এটি সর্বোচ্চ দলীয় রান চেন্নাইয়ের।

৬টি চার ও ২টি ছক্কায় ৩৫ বলে কনওয়ে ৫২ এবং ৪টি বাউন্ডারি ও ৫টি ওভার বাউন্ডারিতে ২৩ বলে ৫৭ রান করেন ব্রেভিস। জবাবে চেন্নাইয়ের দুই বোলার পেসার আনসুল কামবোজ ও স্পিনার নূর আহমেদের ঘূর্ণিতে ইনিংসের ৯ বল বাকী থাকতে ১৪৭ রানে অলআউট হয় গুজরাট। দলের হয়ে সর্বোচ্চ ৪১ রান করেন ওপেনার সাই সুদর্শন। চেন্নাইয়ের কামবোজ ও নূর ৩টি করে উইকেট নেন।

এই জয়ে ১৪ ম্যাচে ৪ জয় ও ১০ হারে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে থেকে এবারের মৌসুম শেষ করল চেন্নাই। ১৪ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে গুজরাট। তবে এই হারে টেবিলের শীর্ষ দুইয়ের মধ্যে গুজরাটের থাকা হুমকির মুখে পড়েছে।

দিনের আরেক ম্যাচে হেনরিচ ক্লাসের বিধ্বংসী সেঞ্চুরিতে ২০ ওভারে ৩ উইকেটে ২৭৮ রানের পাহাড় বিশাল স্কোর গড়ে হায়দারাবাদ। ৭টি চার ও ৯টি ছক্কায় ৩৯ বলে ১০৫ রান করেন ক্লাসেন। এছাড়া ৬টি করে চার-ছক্কায় ৪০ বলে ৭৬ রানের ইনিংস খেলেন ওপেনার ট্রাভিস হেড।

২৭৯ রান তাড়া করতে নেমে ৮ বল বাকী থাকতে ১৬৮ রানে গুটিয়ে যায় কলকাতা। দলের কোন ব্যাটারই ৪০’এর ঘরে পা রাখতে পারেনি। মনিষ পান্ডিয়া সর্বোচ্চ ৩৭, হার্ষিত রানা ৩৪ এবং সুনীল নারাইন ৩১ রান করেন।

হায়দারাবাদের জয়দেব উনাদকট-ইশান মালিঙ্গা ও হার্ষ দুবে ৩টি করে উইকেট নেন। ১৪ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে আছে হায়দারাবাদ। লক্ষ্মৌ সুপার জায়ান্টস নিজেদের শেষ ম্যাচে হারলে ষষ্ঠ স্থানে থেকে আইপিএল শেষ করবে হায়দারাবাদ।

১৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টম স্থানে আছে আছে কলকাতা। লক্ষ্মৌ শেষ ম্যাচে বড় ব্যবধানে হারলে সপ্তম স্থানে থেকে আসর শেষ করবে কলকাতা।

Related News :

জাবি বাস্কেটবল টুর্নামেন্টের সমাপনী ও পুনর্মিলনী অনুষ্ঠিত : শারীরিক শিক্ষায় খাইরুল ইসলাম খানের অবদা...

জাবি বাস্কেটবল টুর্নামেন্টের সমাপনী ও পুনর্মিলনী অনুষ্ঠিত : শারীরিক শিক্ষায় খাইরুল ইসলাম খানের অবদা...

মোংলার মেয়ে লিকা এখন জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন

মোংলার মেয়ে লিকা এখন জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ম্যাচ : দর্শকরা টিকিট ছাড়া প্রবেশ করতে পারবেন দুই গ্যালারিতে

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ম্যাচ : দর্শকরা টিকিট ছাড়া প্রবেশ করতে পারবেন দুই গ্যালারিতে

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় রানার্সআপ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় রানার্সআপ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

'৫৫ বছরের ঐতিহ্যে এবার শিরোপার স্বপ্ন’ : অক্ষরের নেতৃত্বে জাবির আন্ত বিভাগ বাস্কেটবল টুর্নামেন্টের  ...

'৫৫ বছরের ঐতিহ্যে এবার শিরোপার স্বপ্ন’ : অক্ষরের নেতৃত্বে জাবির আন্ত বিভাগ বাস্কেটবল টুর্নামেন্টের ...

জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপের এন্ট্রি আহবান

জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপের এন্ট্রি আহবান

২৮তম জাতীয় ক্রিকেট লীগ (এনসিএল) শুরু

২৮তম জাতীয় ক্রিকেট লীগ (এনসিএল) শুরু

জয় দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল

জয় দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল

১০০ মিটারে রেদওয়ান এবং শটপুটে জয়ী শান্ত

১০০ মিটারে রেদওয়ান এবং শটপুটে জয়ী শান্ত

দক্ষিণ আফ্রিকাকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ ইমার্জিং দল

দক্ষিণ আফ্রিকাকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ ইমার্জিং দল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×