ঢাকা, ২২ মে-২০২৫
ওয়াহিদ মুরাদ (বিভাগীয় ব্যুরো চীফ) : ‘জীব বৈচিত্র্য সংরক্ষণ করি, সবার ভবিষ্যৎ নিশ্চিত করি’ এই প্রতিপাদ্যকে সমানে নিয়ে আজ ২২ মে (বৃহস্পতিবার) খুলনাঞ্চলের পরিবেশবাদী সংগঠন ‘আলোর মিছিল’ এর আয়োজনে খুলনা নগরীর গল্লামারী সিএফসি (CFC) রেস্টুরেন্টে বিশ্ব জীব বৈচিত্র্য দিবস পালন করা হয়।
আলোর মিছিল এর প্রতিষ্ঠাতা শেখ তারেক এর সভাপতিত্বে আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মফিজুর রহমান চৌধুরী, বন কর্মকর্তা, বন বিভাগ, খুলনা। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুস সালাম শিমুল, মহাসচিব, খুলনা ডেভলপমেন্ট ফাউন্ডেশন।
আজকের বিশ্ব জীব বৈচিত্র্য দিবসে একাত্মতা প্রকাশ করেন খুলনা ডেভলপমেন্ট ফাউন্ডেশন (KDF) এর নেতৃবৃন্দ ও আলোর মিছিলের এক ঝাক তরুণ নিবেদিত সদস্য। আজকে বিশ্ব জীব বৈচিত্র্য দিবসে বক্তারা জীব বৈচিত্র্য সুরক্ষায় করনীয় বিষয় সমূহ নিয়ে সকলের সুচিন্তিত মতামত ব্যাক্ত করেন।
উপস্থিত সকলে আলোর মিছিলের সাথে একাত্মতা প্রকাশ করে সার্বিক সহযোগিতা ও পরিবেশ উন্নয়নে এক সাথে কাজ করার প্রতিশ্রুতি দেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন আলোর মিছিলের আহবায়ক কমিটির সিনিয়র সদস্য শেখ রবিউল ইসলাম রাজিব।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


