ঢাকা, ১৮ মে-২০২৫
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেছেন, অপ-সাংবাদিকতা গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা নষ্ট করে, যা প্রতিরোধ করা জরুরি।
আজ ১৮ মে (রবিবার) ঝালকাঠি জেলায় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত ‘গণমাধ্যমের অপ-সাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসনের সহযোগিতায় ঝালকাঠি সার্কিট হাউজ কনফারেন্স কক্ষে এ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ প্রেস কাউন্সিল।
প্রেস কাউন্সিল চেয়ারম্যান আরো বলেন, অপ-সাংবাদিকতা সম্পর্কে জানতে ও বুঝতে হলে সাংবাদিকদের পড়াশোনা করতে হবে। গণমাধ্যম সমাজের দর্পণ-উল্লেখ করে তিনি বলেন, সঠিক, নিরপেক্ষ ও তথ্যভিত্তিক সংবাদ পরিবেশনই সাংবাদিকদের মূল দায়িত্ব।
জেলা প্রশাসক মো. আশরাফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মো. আব্দুস সবুর, পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, জেলা তথ্য অফিসার লেলিন বালা প্রমুখ।
উল্লেখ্য, এ কর্মশালায় ঝালকাঠির বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ৪০ জন সাংবাদিক অংশ নেন।
Related News :

‘এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব)’-এর সভাপতি মীর জসিম, যৌথ সম্পাদক সালমান ও নূর

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের নিয়ে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় প্রেস ক্লাবের ঐতিহ্য অক্ষুণ্ন রেখে উন্নয়ন করতে হবে : শেখ রবিউল আলম

জাতীয় প্রেস ক্লাবের দুই দিনব্যাপী শিশু আনন্দমেলা সমাপ্ত

সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর 'কালবেলা'র কেউ নন

সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ

জাতীয় প্রেসক্লাবের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকীর প্রাক্কালে শোক-শ্রদ্ধায় প্রয়াত সদস্যদের স্মরণ

নেত্রকোণায় সাংবাদিকদের ‘মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং’ প্রশিক্ষণ শুরু

উন্নয়ন সাংবাদিকতার প্রসারে একসঙ্গে কাজ করবে পিকেএসএফ ও ইআরএফ


