দিঘলিয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত

ঢাকা, ১৬ মে-২০২৫

ওয়াহিদ মুরাদ, বিভাগীয় ব্যুরো চীফ : স্বাস্থ্যই সকল সুখের মূল এই প্রতিপাদ্যকে সামনে রেখে জণ কল্যাণে বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনার দিঘলিয়া উপজেলার দিঘলিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে ১৬ মে (শুক্রবার) ফ্রি মেডিকেল ক্যাম্প ও সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। দিঘলিয়া ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ড নিয়ে এই আয়োজন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নায়েবে আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী, খুলনা জেলা ও খুলনা ৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম। এই কর্মসূচির উদ্বোধন করেন- দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মুশফিকুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্ম পরিষদ সদস্য অ্যাডভোকেট আবু ইউসুফ মোল্লা, খুলনা আঞ্চলিক পাঠ ও বস্ত্র কল শ্রমিক নেতা খান গোলাম রসুল, দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুল হাসান, সেক্রেটারি মাওলানা মুশফিকুর রহমান, দিঘলিয়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ মুজাহিদুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি মোঃ ইসমাইল হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য মোঃ সাইফুল্লাহ মানসুর, মাওলানা আব্দুর রহিম। আরো উপস্থিত ছিলেন, মোল্লা খলিলুর রহমান, মোল্লা কামরুল ইসলাম, মোঃ মুরাদুর রহমান, হাফেজ সাইফুল ইসলাম, মোঃ মহসীন উদ্দীন প্রমূখ।

সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মেডিকেল ক্যাম্পে ১০ জন বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে প্রায় ৫০০ জন দরিদ্র রোগীদের ফ্রি চিকিৎসা পরামর্শ ও ফ্রি প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়।

এই চিকিৎসা সেবায় যেসব ডাক্তার সেবা প্রদান করেছেন তারা হলেন- ডাঃ এফ.এম আহসানুল কবির, এমবিবিএস (বিসিএস স্বাস্থ্য), এফ সি পি এস (মেডিসিন) পার্ট-২ জাতীয় কিডনি হাসপাতাল, ডেন্টিস্ট ফয়সাল আহমেদ, প্রফেসর খুলনা মেডিকেল কলেজ, মোঃ আসাদুল হক, সাবেক টেকনোলজিস্ট ও সেকশন অফিসার, কুয়েটসহ আরো কয়েকজন বিশেষজ্ঞ ডাক্তার।

ডাক্তারগণ এ সময় ব্লাড প্রেসার পরিমাপ, ব্লাড গ্রুপিং করন, দন্ত চিকিৎসা এবং মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে ফ্রি ঔষধ সরবরাহ করেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দিঘলিয়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি বদিউজ্জামান আজাদ।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×