ঢাকা, ১৬ মে-২০২৫
স্টাফ রিপোর্টার : বাংলা গানের প্রাণপুরুষ ও কাব্য সংগীতের মহীরুহ দ্বিজেন্দ্রলাল রায়-এর প্রয়াণ দিবস উপলক্ষ্যে অনন্য সাংস্কৃতিক শ্রদ্ধার্ঘ্য ‘সুরের দয়াল রায়’ অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
আগামীকাল ১৭ মে (শনিবার) সন্ধ্যা ৭ টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
একাডেমি সূত্র জানায়, ‘ধনধান্য পুষ্পভরা’- যে গান বাঙালির জাতিসত্তার প্রতীক হয়ে উঠেছে, সেই গানের স্রষ্টার প্রতি এই আয়োজন শুধু একটি সংগীত-নাট্য নয় বরং এক সাংস্কৃতিক আরাধনা। ভৈরবী গীতরঙ্গ দলের পরিবেশনায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের সৃজনশীল পরিকল্পনায় গঠিত এই অনুষ্ঠানে থাকবে গান, কবিতা, নাট্য ও নৃত্যের এক প্রাণময় সম্মিলন। সঙ্গীত, নাট্য ও আলোকভাবনায় নির্মিত এই পরিবেশনায় মঞ্চে একসঙ্গে উপস্থিত হবেন প্রায় অর্ধশত প্রতিভাবান শিল্পী। যারা নতুন করে পরিচয় করিয়ে দেবেন দ্বিজেন্দ্রলাল রায়ের জীবন, দর্শন ও গানের গভীরতা। এই আয়োজনে দর্শক শুধু গান শুনবেন না, তারা হাঁটবেন এক সুরের পথে- যেখানে মিশে থাকবে ইতিহাস, সাহিত্য, হৃদয় আর ভালোবাসা।
সকলের জন্য উন্মুক্ত এই সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানটি বাংলাদেশ শিল্পকলা একাডেমির পক্ষ থেকে সকল শিল্পপ্রেমী, গবেষক, সাংবাদিক, শিক্ষার্থী ও নাগরিকদের উপভোগের আমন্ত্রণ জানানো হয়েছে।
Related News :

আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন

অমর একুশে বইমেলা-২০২৭ শুরু ৭ জানুয়ারি

জাবির আবৃতি সংগঠন 'ধ্বনি'র তিন দশকপূর্তি : সপ্তম ছায়ামঞ্চে পরিবেশিত হলো ‘শারদ প্রভা’

'ফেস অব বাংলাদেশ-২০২৬' নারী বিভাগে সেরা মুকুট অর্জন করলেন মানিকগঞ্জের মেয়ে-আফসানা

শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সংস্কৃতি ও খেলাধুলায় সম্পৃক্ত করার আহ্বান

শিল্পকলায় শিল্পী তালিকাভুক্তকরণ কার্যক্রমের অডিশন ৩ অক্টোবর হচ্ছে না

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে রবিন ক্যানভাস চিত্রাঙ্কন প্রতিযোগিতা

ভরতনাট্যমের নান্দনিকতায় ঢাকায় অনুষ্ঠিত হবে নৃত্যসন্ধ্যা ‘অনুরণন’

শিল্পকলায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ‘নজরুলের ছন্দতরঙ্গ’ শুরু


