শুরু হচ্ছে ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ-২০২৫’

ঢাকা, ০৯ মে-২০২৫

স্টাফ রিপোর্টার : দক্ষিণ এশিয়ান গেমসে সাঁতারে সোনার পদক যেন সত্যিকার অর্থেই সোনার হরিণ হয়ে উঠেছে। ২০১৬ গৌহাটি এসএ গেমসের পর সাঁতারে বাংলাদেশ আর কোনও স্বর্ণ জেতেনি। তবে সেই স্বপ্নকে সামনে রেখে আবারও নতুন করে ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ-২০২৫’ কর্মসূচী শুরু করেছে বাংলাদেশ সাঁতার ফেডারেশন। তৃণমূল থেকে সাঁতারু তুলে আনার এই কর্মসূচী ফেডারেশন সর্বশেষ আয়োজন করেছিল ২০১৮ সালে।

দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে মেধাবী সম্ভাবনাময় ও সুবিধাবঞ্চিত সাঁতারুদের খুঁজে বের করে তাদের দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ দেয়াই ফেডারেশনের উদ্দেশ্য। এ উপলক্ষ্যে ০৮ মে (বৃহস্পতিবার) বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) অডিটরিয়ামে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। মূলত দেশের ৮টি বিভাগের ৬৪টি জেলা থেকে আসা সাঁতারুদের নিয়ে ১৫টি ভেন্যুতে চলবে এই বাছাই কার্যক্রম। ১০ মে মিরপুর সুইমিং কমপ্লেক্স থেকে শুরু হবে এই কর্মসূচী। এ দিন বাছাই কার্যক্রমের উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বাছাই প্রক্রিয়া চলবে তিন ধাপে। যেখানে সারা দেশ থেকে প্রাথমিকভাবে বাছাই করা হবে ৬০০ সাঁতারু। এরপর ঢাকায় হবে দ্বিতীয় পর্যায়ের বাছাই। সেখানে ৬০০ থেকে সাঁতারু কমিয়ে আনা হবে ১০০ জনে। সর্বশেষ তৃতীয় ধাপে চূড়ান্ত বাছাই করা হবে ৫০ জনকে। চূড়ান্ত পর্যায়ের এই বাছাইকৃত সাঁতারুদের দুই বছরের জন্য দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ দেওয়া হবে।

বয়সভিত্তিক ‘ক’ গ্রুপে ৯-১১ বছর বয়সী সাঁতারুরা অংশ নেবে। ১২-১৫ বছর বয়সী সাঁতারুরা অংশ নেবে ‘খ’ গ্রুপে। ফ্রি স্টাইল ও নিজের পছন্দের কোনও ইভেন্টে সাঁতারে অংশ নিতে পারবে প্রতিযোগীরা। প্রথম ধাপে প্রতিটি উপজেলা থেকে বাছাই করা হবে। এরপর জেলা পর্যায়ে নেওয়া হবে ৬০০ জনকে। দ্বিতীয় পর্বে ঢাকায় থাকবে ১০০ জন। এরপর সেখান থেকে যে ৫০ জন চূড়ান্ত বাছাইয়ে টিকবে তাদের নিয়েই চলবে প্রশিক্ষণ। এসএ গেমসে সোনাজয়ী সাঁতারু শাহজাহান আলী রনি, মাহফুজা খাতুন শিলা, জুয়েল আহমেদসহ ফেডারেশনের কোচরা এই বাছাই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকবেন।

এই কর্মসূচী নিয়ে দারুণ আশাবাদী ফেডারেশনের সাধারণ সম্পাদক মো: মাহবুবুর রহমান শাহীন। সংবাদ সম্মেলনে এসে তিনি সেটাই বললেন, “আমরা ১০ মে থেকে ট্যালেন্ট হান্ট প্রোগ্রামটি শুরু করতে যাচ্ছি। সবার দোয়া কামনা করছি যেন সফলভাবে এই প্রোগ্রাম শেষ করতে পারি। প্রাইম ব্যাংকের পৃষ্ঠপোষকতায়, বাংলাদেশ নৌ বাহিনীর সহযোগিতায় এবং বিশেষ করে আমাদের সভাপতি যার অক্লান্ত পরিশ্রমে ট্যালেন্ট হান্ট প্রোগ্রামকে এগিয়ে নিতে পারছি। আশা করি এই ট্যালেন্ট হান্টের মাধ্যমে আমাদের সাঁতারে যে সঙ্কট চলছে তার থেকে আমরা বের হয়ে আসতে পারব।”

‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ’ কর্মসূচীর জন্য বাজেট ধরা হয়েছে ৬ কোটি। এর মধ্যে প্রাইম ব্যাংক পিএলসি ৫০ লাখ টাকা দিয়েছে সাঁতার ফেডারেশনকে। প্রাইম ব্যাংক থেকে আরও সহযোগিতা পাওয়া যাবে বলে আশা করছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান প্রাইম ব্যাংকের হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন সৈয়দ রায়হান তারেক, ফেডারেশনের যুগ্ম সম্পাদক নিবেদিতা দাস ও কোষাধ্যক্ষ মেজর মোহাম্মদ আতিকুর রহমান (অব.)।

Related News :

জাবি বাস্কেটবল টুর্নামেন্টের সমাপনী ও পুনর্মিলনী অনুষ্ঠিত : শারীরিক শিক্ষায় খাইরুল ইসলাম খানের অবদা...

জাবি বাস্কেটবল টুর্নামেন্টের সমাপনী ও পুনর্মিলনী অনুষ্ঠিত : শারীরিক শিক্ষায় খাইরুল ইসলাম খানের অবদা...

মোংলার মেয়ে লিকা এখন জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন

মোংলার মেয়ে লিকা এখন জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ম্যাচ : দর্শকরা টিকিট ছাড়া প্রবেশ করতে পারবেন দুই গ্যালারিতে

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ম্যাচ : দর্শকরা টিকিট ছাড়া প্রবেশ করতে পারবেন দুই গ্যালারিতে

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় রানার্সআপ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় রানার্সআপ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

'৫৫ বছরের ঐতিহ্যে এবার শিরোপার স্বপ্ন’ : অক্ষরের নেতৃত্বে জাবির আন্ত বিভাগ বাস্কেটবল টুর্নামেন্টের  ...

'৫৫ বছরের ঐতিহ্যে এবার শিরোপার স্বপ্ন’ : অক্ষরের নেতৃত্বে জাবির আন্ত বিভাগ বাস্কেটবল টুর্নামেন্টের ...

জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপের এন্ট্রি আহবান

জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপের এন্ট্রি আহবান

২৮তম জাতীয় ক্রিকেট লীগ (এনসিএল) শুরু

২৮তম জাতীয় ক্রিকেট লীগ (এনসিএল) শুরু

জয় দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল

জয় দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল

১০০ মিটারে রেদওয়ান এবং শটপুটে জয়ী শান্ত

১০০ মিটারে রেদওয়ান এবং শটপুটে জয়ী শান্ত

দক্ষিণ আফ্রিকাকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ ইমার্জিং দল

দক্ষিণ আফ্রিকাকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ ইমার্জিং দল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×