ঢাকা, ০৭ মে-২০২৫
স্টাফ রিপোর্টার : বুড়িগঙ্গা নদী তীরের শিল্প-কারখানা থেকে পাইপের মাধ্যমে দূষিত বর্জ্য নিষ্কাশনরোধে পরিবেশ অধিদপ্তরের দু’টি টিম আজ ০৭ মে (বুধবার) এলাকাটি পরিদর্শন করেছে।
পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখা, ঢাকা গবেষণাগার এবং ঢাকা মহানগর কার্যালয়ের যৌথ টিম শ্যামপুর কদমতলী শিল্প এলাকা পরিদর্শন করে এবং ঘটনাস্থল থেকে নিষ্কাশিত পানির নমুনা সংগ্রহ করেছে।
পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, দু’টি ডাইং কারখানা পরিদর্শনে দেখা যায়, তাদের ইটিপি বন্ধ এবং ময়লা পানি সরাসরি ড্রেনে নিষ্কাশন হচ্ছে। তাৎক্ষণিকভাবে ওই পানির নমুনাও সংগ্রহ করা হয়। অভিযানের সময় বিষয়টি জানার পর সংশ্লিষ্ট কারখানাগুলো ইটিপি চালু করে।
স্থানীয় সূত্রে জানা যায়, এ এলাকায় প্রায় ৪৯টি ডাইং ও ওয়াশিং কারখানা রয়েছে, যেগুলোর বর্জ্য নিষ্কাশনের বিষয়টি নিয়মিত মনিটরিংয়ের আওতায় আনা প্রয়োজন। এজন্য রোস্টারভিত্তিক দায়িত্ব দিয়ে মহানগর কার্যালয়ের তত্ত্বাবধানে মনিটরিং চালুর সুপারিশ করা হয়।
পরিদর্শনে অধিদপ্তরের পরিচালক সৈয়দ ফরহাদ হোসেন বলেন, মালিক সমিতি, ঢাকা ওয়াসা ও সিটি করপোরেশনের সঙ্গে সমন্বয় করে সভা আয়োজনের মাধ্যমে কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে। নমুনার ল্যাব পরীক্ষার ভিত্তিতে এনফোর্সমেন্ট শুনানি শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Related News :

বাণিজ্য মেলার মাঠের স্থাপনা গুঁড়িয়ে ট্রাক্টর দিয়ে চাষ করলেন শেকৃবি শিক্ষার্থীরা

তাহসিফের মৃত্যুর ঘটনায় বাবার মামলা : বন্ধু দীপকে গ্রেপ্তার দেখানো হয়েছে

গুলিস্তান-সদরঘাট ফুটপাত থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

রাজপথ দখলমুক্ত ও নাগরিক সেবায় অবহেলায় কঠোর ব্যবস্থা নেবে ডিএসসিসি

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা'কে রাজধানীর বনানী থেকে গ্রেপ্তার

রাজধানীর শ্যামলীতে ট্রাকচাপায় দুই নারীর মৃত্যু

ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপিতে ২,৭৯৯ মামলা

মিরপুরের মতো মোহাম্মদপুরের ফুটপাতে অবৈধ হকারদের বিরুদ্ধে অভিযান হবে

রাজধানীর মতিঝিলে হিরাঝিল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ


