ভারত ও পাকিস্তানের মধ্যে উদ্ভূত পরিস্থিতিতে জনতা পার্টি’র উদ্বেগ

ঢাকা, ৭ মে ২০২৫

এম.এ জাহান : ভারত ও পাকিস্তানের মধ্যে উদ্ভূত সাম্প্রতিক পরিস্থিতিতে গভীর উদ্বেগ জানাচ্ছে ‘জনতা পার্টি বাংলাদেশ’। ভারতের পাকিস্তানের উপর আক্রমনের মাধ্যমে যে যুদ্ধাবস্থা তৈরি হয়েছে ‘জনতা পার্টি বাংলাদেশ’ তা কোন ভাবেই সমর্থন করে না।

এক যুক্ত বিবৃতিতে জনতা পার্টি বাংলাদেশের চেয়ারম্যান জনাব ইলিয়াস কাঞ্চন, নির্বাহী চেয়ারম্যান সাবেক প্রতিমন্ত্রী গোলাম সরোয়ার মিলন এবং দলের মহাসচিব শওকত মাহমুদ জানান, দক্ষিণ এশিয়ার এই দুটি বৃহৎ রাষ্ট্রের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পুরো অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে উঠতে পারে। তারা যুদ্ধাবস্থার উদ্ভব বা সশস্ত্র সংঘাতকে এই অঞ্চলের জন্য ভয়াবহ ও অনাকাঙ্ক্ষিত বিবেচনা করে এবং এ ধরনের পরিস্থিতিতি থেকে দুই দেশকেই সরে আসার আহবান জানায়।

বাংলাদেশের জনগণ বরাবরই শান্তিপূর্ণ সহাবস্থান, পারস্পরিক সম্মান ও কূটনৈতিক সমাধানের পক্ষে। ভারত ও পাকিস্তান উভয় দেশের প্রতি ‘জনতা পার্টি বাংলাদেশ’ আহ্বান জানায় যেন তারা উত্তেজনা প্রশমনের জন্য অবিলম্বে সংলাপে বসে, ধৈর্য ও সংযমের পরিচয় দেয় এবং যে কোনও ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকে।

জনতা পার্টি বাংলাদেশ বিশ্বাস করে, কেবল শান্তি, সহযোগিতা এবং আঞ্চলিক স্থিতিশীলতার মাধ্যমেই এই অঞ্চলের জনগণের সার্বিক মঙ্গল নিশ্চিত করা সম্ভব।

Related News :

মহিলা আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

মহিলা আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

মিরপুরে আজও সড়কে পোশাক শ্রমিক : প্রতিহতের চেষ্টা পুলিশের

মিরপুরে আজও সড়কে পোশাক শ্রমিক : প্রতিহতের চেষ্টা পুলিশের

রাজধানীতে ফ্র্যাঞ্চাইজ পদ্ধতিতে বাস পরিচালনা কার্যক্রমের উদ্বোধন

রাজধানীতে ফ্র্যাঞ্চাইজ পদ্ধতিতে বাস পরিচালনা কার্যক্রমের উদ্বোধন

পিএসসির নতুন সদস্য হিসেবে শপথ নিলেন জাবি অধ্যাপক ড. শামীমা সুলতানা

পিএসসির নতুন সদস্য হিসেবে শপথ নিলেন জাবি অধ্যাপক ড. শামীমা সুলতানা

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিক ও পুলিশের সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিক ও পুলিশের সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

তাহসিফের রহস্যজনক মৃত্যু : ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর

তাহসিফের রহস্যজনক মৃত্যু : ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর

তাহসিফ সৌরির ‘জুনিয়র বন্ধু’ দীপকে হেফাজতে নিয়েছে পিআইবি

তাহসিফ সৌরির ‘জুনিয়র বন্ধু’ দীপকে হেফাজতে নিয়েছে পিআইবি

রাজধানীর কামরাঙ্গীরচরে হানি ট্র্যাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার

রাজধানীর কামরাঙ্গীরচরে হানি ট্র্যাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার

রাজধানীতে চীনে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ পাহাড়ি নারী উদ্ধার

রাজধানীতে চীনে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ পাহাড়ি নারী উদ্ধার

মিরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির অভিযান

মিরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির অভিযান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×