ঢাকা, ০৭ মে-২০২৫
চট্টগ্রাম জেলা প্রতিনিধি : চট্টগ্রাম নগরের বাকলিয়ায় অস্ত্রসহ তিন আগ্নেয়াস্ত্র কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭)। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। তারা আগ্নেয়াস্ত্র বিক্রির জন্য অপেক্ষা করছিল বলে স্বীকার করেছে।
০৭ মে (বুধবার) র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, মঙ্গলবার রাতে বাকলিয়ার কল্পলোক আবাসিক এলাকার একটি বাসা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- মো. সরোয়ার উদ্দিন (৩৫), মো. মারুফ হোসেন প্রকাশ মানিক (৩৩) ও মো. জামাল উদ্দিন (৩৯)।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন আরো বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও ১টি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র সংক্রান্ত বৈধ কোনও কাগজপত্র দেখাতে পারেনি তারা। পরে তাদের তিনজনকে আটক করা হয়।
আটককৃতরা জিজ্ঞাসাবাদের জানিয়েছে, তারা পরস্পর যোগসাজশে বিক্রির জন্য আগ্নেয়াস্ত্রটি তাদের হেফাজতে রাখে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
Related News :

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী সানি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

সিআরএ’র দ্বিবার্ষিক নির্বাচনে সোহাগ আরেফিন সভাপতি, আব্দুল কাদের রাজু সাধারণ সম্পাদক নির্বাচিত

সেনাবাহিনী প্রধান কর্তৃক পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন

চট্টগ্রামে কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৯৯০ জন

চট্টগ্রামে ফোন করে ডেকে নিয়ে বাইক ছিনতাই, গ্রেপ্তার ২

কুমিল্লার ১৭ নং ওয়ার্ডের একটি বেকারিতে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে নিয়ন্ত্রণে

সাজেকে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তিন হাজার পর্যটক উদ্ধার

ফেনী নদীতে অভিযানে এক লক্ষ চিংড়ি পোনা জব্দ


