চট্টগ্রামে জোড়া খুনের প্রধান আসামি নোয়াখালী থেকে গ্রেফতার; অস্ত্র ও গুলি উদ্ধার

ঢাকা, ০৩ মে-২০২৫

চট্টগ্রাম জেলা প্রতিনিধি : চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকায় জোড়া খুনের মামলার প্রধান আসামি মো. হাসানকে (৩৭) অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। ০২ মে (শুক্রবার) রাত ১১টার দিকে নোয়াখালীর হাতিয়া থানার নলের চর ভূমিহীন বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. হাসান বায়েজিদ বোস্তামি থানাধীন পশ্চিম শহীদ নগর সুবাহান কন্ট্রাক্টর বাড়ির মো. আলমের ছেলে। পুলিশ জানায়, গ্রেপ্তার হাসাপানের দেওয়া তথ্যে তার নিজ ঘরের ড্রেসিং টেবিলের পেছনে লুকিয়ে রাখা একটি শপিং ব্যাগ থেকে ২টি ম্যাগাজিন, ২টি গুলি ও ১টি বিদেশি পিস্তল (AUTO PISTAL MADE IN USA, 7.65mm NO 3000) উদ্ধার করে জব্দ করা হয়। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় আসামি মো. হাসানকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যে নিজ ঘর থেকে উদ্ধার করা হয় অস্ত্র। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জানা গেছে, জোড়া খুনে মোট ১৩ জন সন্ত্রাসী ৬টি মোটর সাইকেলে পরিকল্পিত ভাবে হামলা চালায়। তারে মূল লক্ষ্য ছিল বায়েজিদ বোস্তামি এলাকার তালিকাভুক্ত সন্ত্রাসী সরওয়ার হোসেন বাবলা। তবে তিনি শেষ পর্যন্ত প্রাণে বেঁচে যান। এ হামলার পেছনে উদ্দেশ্য ছিল বায়েজি বোস্তামি ও আশপাশের এলাকার অপরাধীরে মধ্যে আধিপত্য বিস্তারের লড়াই এবং শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন প্রকাশ ছোট সাজ্জাদকে গ্রেপ্তারের প্রতিশোধ নেওয়া।

উল্লেখ্য, গত ৩০ মার্চ গভীররাতে নতুন ব্রিজ এলাকার বালুমহাল থেকে প্রাইভেট কারে ছয় সঙ্গীকে নিয়ে বহদ্দারহাটের দিকে যাচ্ছিলেন পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সারোয়ার হোসেন বাবলা। কিছুদূর গেলে কয়েকটি মোটর সাইকেলে আসা সন্ত্রাসীরা ব্রাশফায়ার করে প্রাইভেটকারটি ঝাঁঝরা করে দেয়। এসময় ঘটনাস্থলে মোহাম্মদ মানিক (৩০) ও আবদুল্লাহ (৩২) নামে দুজন মারা যায়। পরে এ ঘটনায় নিহত বখতেয়ার উদ্দিন মানিকের মা ফিরোজা বেগম বাদী হয়ে গত ১ এপ্রিল সন্ধ্যায় কারাবী শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ ও তার স্ত্রীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় অন্য আসামিরা হলেন- সাজ্জারে স্ত্রী শারমিন আক্তার তামান্না (৩৭), মোহাম্ম হাসান (৩৭), মোবারক হোসেন ইমন (২২), খোরশেদ (৪৫), রায়হান (৩৫) ও বোরহান (২৭)।

Related News :

যাত্রাবাড়ীতে মাদক অভিযানে এসআরবির ওপর হামলা, ২৬ জন কারাগারে

যাত্রাবাড়ীতে মাদক অভিযানে এসআরবির ওপর হামলা, ২৬ জন কারাগারে

রাজধানীর পল্লবী-রূপনগর এলাকার সন্ত্রাসী গ্রুপের ৮ সদস্য গ্রেপ্তার

রাজধানীর পল্লবী-রূপনগর এলাকার সন্ত্রাসী গ্রুপের ৮ সদস্য গ্রেপ্তার

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৫৩ জনকে আটক করেছে পুলিশ

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৫৩ জনকে আটক করেছে পুলিশ

ফিঙ্গার প্রিন্ট জাল করে সিম নিবন্ধন, চক্রের হোতাসহ আটক ৩

ফিঙ্গার প্রিন্ট জাল করে সিম নিবন্ধন, চক্রের হোতাসহ আটক ৩

ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে গ্রেফতার ৬৬

ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে গ্রেফতার ৬৬

যাত্রাবাড়ীতে ৩৫ লাখ টাকার জালনোটসহ দুই পেশাদার জালনোট কারবারি গ্রেফতার করেছে ডিবি

যাত্রাবাড়ীতে ৩৫ লাখ টাকার জালনোটসহ দুই পেশাদার জালনোট কারবারি গ্রেফতার করেছে ডিবি

রাজধানীর যাত্রাবাড়ীতে হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

রাজধানীর যাত্রাবাড়ীতে হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

রাজধানীতে স্ত্রীর গলা কেটে খাটের নিচে লুকিয়ে রেখে স্বামী পলাতক

রাজধানীতে স্ত্রীর গলা কেটে খাটের নিচে লুকিয়ে রেখে স্বামী পলাতক

রাজধানীতে শিক্ষিকা হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার

রাজধানীতে শিক্ষিকা হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার

গাজীপুরে খণ্ডিত নারীর মরদেহের পরিচয় শনাক্ত, হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩

গাজীপুরে খণ্ডিত নারীর মরদেহের পরিচয় শনাক্ত, হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×