ঢাকা, ০৩ মে-২০২৫
চট্টগ্রাম জেলা প্রতিনিধি : চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিদেশি মদ ও বিয়ারের বড় চালান আটক করেছে কোস্ট গার্ডের পূর্ব জোনের সদস্যরা। এসব মদ ও বিয়ারের মূল্য প্রায় সোয়া ৪ কোটি টাকা বলে কোস্ট গার্ড জানিয়েছে। ০৩ মে (শনিবার) সকালে নগরীর হালিশহর ডগির খাল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিদেশি মদ ও বিয়ারের বড় এই চালান আটক করা হয়।
কোস্ট গার্ড পূর্ব জোনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ডের আভিযানিক দল চট্টগ্রামের হালিশহরের ডগির খাল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে কয়েকজনকে একটি ডেনিশ বোট হতে সন্দেহজনক কিছু বস্তা নামাতে দেখা যায়। এ সময় তাদের থামার সংকেত দিলে তারা বোট এবং বস্তাগুলো জঙ্গলে ফেলে প্যারাবন দিয়ে পালিয়ে যায়।
পরে বোট এবং খালের পার্শ্ববর্তী জঙ্গলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় আনুমানিক ৪ কোটি ১৫ লাখ ১৩ হাজার টাকা মূল্যের ৩৩০ এমএল সাইজের হাইনেকেন অরিজিনাল বিয়ার ১ হাজার ৫৬ পিস, ১ হাজার এমএল সাইজের পাসপোর্ট স্কচ ৩০০ পিচ, ১ হাজার এমএল সাইজের রেড লেভেল ২৫০ পিস, ১ হাজার এমএল সাইজের হান্ড্রেড পাইপার্স ৩৪৭ পিস মদ এবং ৪ বোতল টুইন ভ্যালি অলিভ ওয়েল উদ্ধার করা হয়। মাদক পাচার রোধকল্পে কোস্ট গার্ডের এরূপ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
Related News :

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী সানি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

সিআরএ’র দ্বিবার্ষিক নির্বাচনে সোহাগ আরেফিন সভাপতি, আব্দুল কাদের রাজু সাধারণ সম্পাদক নির্বাচিত

সেনাবাহিনী প্রধান কর্তৃক পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন

চট্টগ্রামে কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৯৯০ জন

চট্টগ্রামে ফোন করে ডেকে নিয়ে বাইক ছিনতাই, গ্রেপ্তার ২

কুমিল্লার ১৭ নং ওয়ার্ডের একটি বেকারিতে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে নিয়ন্ত্রণে

সাজেকে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তিন হাজার পর্যটক উদ্ধার

ফেনী নদীতে অভিযানে এক লক্ষ চিংড়ি পোনা জব্দ


