ঢাকা, ০৩ মে-২০২৫
চট্টগ্রাম জেলা প্রতিনিধি : চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৯ জন হজযাত্রী নিয়ে মদিনার উদ্দেশে যাত্রা শুরু করেছে এবারের প্রথম হজ ফ্লাইট। আজ ০৩ মে (শনিবার) বিকেল ৫টা ৪০ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি-১৩৭ (বোয়িং-৭৭৭) ফ্লাইটটি উড্ডয়ন করে।
এ বিষয়ে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীর জানান, এবার চট্টগ্রাম থেকে মোট ১৭টি হজ ফ্লাইট পরিচালনা করা হবে। এর মধ্যে ১৪টি যাবে জেদ্দায় এবং ৩টি মদিনায়। সব মিলিয়ে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর হয়ে ৬ হাজার ৬১৮ জন হজযাত্রী সৌদি আরবে যাবেন।
হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় আজ শনিবার দুপুর আড়াইটায়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীর। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিমান চট্টগ্রাম জেলার ব্যবস্থাপক আল মামুন ফারুক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) চট্টগ্রাম জোনের চেয়ারম্যান শরীয়ত উল্ল্যাহ শহীদ, অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) চট্টগ্রাম জোনের চেয়ারম্যান মো. আবু জাফর, হাব সেক্রেটারি মো. আব্দুল মালেক, আটাব সেক্রেটারি মো. ইদ্রিস মিয়া প্রমুখ।
Related News :

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী সানি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

সিআরএ’র দ্বিবার্ষিক নির্বাচনে সোহাগ আরেফিন সভাপতি, আব্দুল কাদের রাজু সাধারণ সম্পাদক নির্বাচিত

সেনাবাহিনী প্রধান কর্তৃক পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন

চট্টগ্রামে কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৯৯০ জন

চট্টগ্রামে ফোন করে ডেকে নিয়ে বাইক ছিনতাই, গ্রেপ্তার ২

কুমিল্লার ১৭ নং ওয়ার্ডের একটি বেকারিতে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে নিয়ন্ত্রণে

সাজেকে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তিন হাজার পর্যটক উদ্ধার

ফেনী নদীতে অভিযানে এক লক্ষ চিংড়ি পোনা জব্দ


