ঢাকা, ২৯ এপ্রিল-২০২৫
ইঞ্জিঃ ওয়াহিদ মুরাদ (জ্যেষ্ঠ প্রতিবেদক) : খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি’র (খুবিসাস) কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এতে দৈনিক কালবেলার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আলকামা রমিন সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের মো. মিরাজুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
২৮ এপ্রিল (সোমবার) বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. গোলাম রহমান প্রশাসনিক ভবনস্থ সমিতির কার্যালয়ে নির্বাচনী কার্যক্রম শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. খসরুল আলম।
নির্বাচনে সহকারী নির্বাচন কমিশনার ছিলেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মাজিদুল ইসলাম এবং ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের প্রভাষক হাসান মাহমুদ সাকি।
কমিটি’র অন্য সদস্যরা হলেন সহসভাপতি এইচ এম মাসুম হাসান, যুগ্ম-সাধারণ সম্পাদক অর্ক মন্ডল, সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান, অর্থ সম্পাদক গোলাম মোস্তফা, দপ্তর সম্পাদক ইব্রাহিম খলিল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. হাসিবুল হাসান। এ ছাড়া সদস্যরা হলেন মো. মারুফ আহম্মেদ, ফাহাদ খন্দকার ও রাতুল খান।
ফলাফল ঘোষণার সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. নাজমুস সাদাত এবং সাংবাদিক সমিতির সাবেক ও বর্তমান সদস্যরা উপস্থিত ছিলেন।
Related News :

‘এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব)’-এর সভাপতি মীর জসিম, যৌথ সম্পাদক সালমান ও নূর

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের নিয়ে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় প্রেস ক্লাবের ঐতিহ্য অক্ষুণ্ন রেখে উন্নয়ন করতে হবে : শেখ রবিউল আলম

জাতীয় প্রেস ক্লাবের দুই দিনব্যাপী শিশু আনন্দমেলা সমাপ্ত

সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর 'কালবেলা'র কেউ নন

সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ

জাতীয় প্রেসক্লাবের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকীর প্রাক্কালে শোক-শ্রদ্ধায় প্রয়াত সদস্যদের স্মরণ

নেত্রকোণায় সাংবাদিকদের ‘মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং’ প্রশিক্ষণ শুরু

উন্নয়ন সাংবাদিকতার প্রসারে একসঙ্গে কাজ করবে পিকেএসএফ ও ইআরএফ


