কালো ধোঁয়া ও নিষিদ্ধ পলিথিন বন্ধে মোবাইল কোর্ট অভিযানে জরিমানা

ঢাকা, ২৯ এপ্রিল-২০২৫

স্টাফ রিপোর্টার : কালো ধোঁয়া নির্গতকারী যানবাহন ও নিষিদ্ধ পলিথিন ব্যবহারের বিরুদ্ধে দেশব্যাপী মোবাইল কোর্ট পরিচালনা করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

আজ ২৯ এপ্রিল (মঙ্গলবার) পরিবেশ মন্ত্রণালয়ের উপসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহছিনা আকতার বানুর নেতৃত্বে রাজধানীর আগারগাঁও ও শেরেবাংলা নগর এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধনী ২০১০) এর ৬(১) ধারা অনুযায়ী কালো ধোঁয়া ছেড়ে পরিবেশ দূষণের অভিযোগে ৬টি যানবাহনের চালককে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়।  এছাড়া  এসময় কিছু চালককে সতর্ক করা হয়।

অপরদিকে, একই দিনে ফেনী, নওগাঁ ও ভোলা জেলায় পরিচালিত তিনটি পৃথক মোবাইল কোর্টে নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাত করার দায়ে ৪টি মামলায় ১৪ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে ২৯৭ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।

মোবাইল কোর্ট অভিযানে বিভিন্ন সুপারশপ ও দোকান মালিকদের পলিথিন ব্যবহার না করার জন্য সতর্ক করা হয় এবং সাধারণ জনগণকে পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারে উৎসাহিত করা হয়। পরিবেশ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।

Related News :

নিবন্ধন-ফিটনেস সার্টিফিকেট ছাড়া সড়কে কোন ই-রিক্সা চলবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী

নিবন্ধন-ফিটনেস সার্টিফিকেট ছাড়া সড়কে কোন ই-রিক্সা চলবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী

বাংলা কিউআরভিত্তিক ব্যক্তি-থেকে-ব্যক্তি লেনদেন সেবা চালু

বাংলা কিউআরভিত্তিক ব্যক্তি-থেকে-ব্যক্তি লেনদেন সেবা চালু

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,২১৮

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,২১৮

আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৭ : আবেদন পাঠানোর সময়সীমা বাড়ল

আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৭ : আবেদন পাঠানোর সময়সীমা বাড়ল

নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি ঠেকাতে চালু হচ্ছে এনইআইআর

অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি ঠেকাতে চালু হচ্ছে এনইআইআর

প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা

প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা

সফটওয়্যার রক্ষণাবেক্ষণের জন্য ৭ দিন বন্ধ থাকবে অনলাইন জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম

সফটওয়্যার রক্ষণাবেক্ষণের জন্য ৭ দিন বন্ধ থাকবে অনলাইন জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম

পল্লী বিদ্যুৎ সমিতির কার্যক্রমে গতি আনতে চেয়ারম্যানের নির্দেশনা বাস্তবায়নের তাগিদ

পল্লী বিদ্যুৎ সমিতির কার্যক্রমে গতি আনতে চেয়ারম্যানের নির্দেশনা বাস্তবায়নের তাগিদ

জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করাই প্রধান লক্ষ্য : নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার

জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করাই প্রধান লক্ষ্য : নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×