দিঘলিয়ায় আওয়ামী লীগ নেতা ফিরোজ মোল্লা গ্রেপ্তার

দিঘলিয়ায় আওয়ামী লীগ নেতা ফিরোজ মোল্লা গ্রেপ্তার

ঢাকা, ১১ এপ্রিল-২০২৫

ওয়াহিদ মুরাদ, খুলনা ব্যুরো চীফ : খুলনার দিঘলিয়া থানা পুলিশ দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক দিঘলিয়া ইউপি চেয়ারম্যান ফিরোজ মোল্লা (৪৫) কে গ্রেপ্তার করেছে।

দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ এইচ এম শাহীন বলেন, ১১ এপ্রিল শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে দিঘলিয়া থানা পুলিশের একটি দল দিঘলিয়া গ্রাম থেকে ফিরোজ মোল্লাকে গ্রেপ্তার করে। তিনি বলেন, দিঘলিয়া থানায় ফিরোজ মোল্লার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। এরমধ্যে ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর দায়েরকৃত একটি মামলার এজহারনামীয় আসামী তিনি। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ২০২২ সালের ২২ অক্টোবর ডাকবাংলা চত্বরে বিএনপি’র খুলনা বিভাগীয় সমাবেশে যোগ দিতে ফুলতলা উপজেলা বিএনপি’র নেতাকর্মীরা ট্রলারযোগে যাওয়ার সময় দিঘলিয়া উপজেলার চন্দনীমহল কাটাবন এলাকায় তাদের ওপর হামলা হয়। ওই হামলার ঘটনায় ফুলতলা উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক কাজী আনোয়ার হোসেন বাবু বাদী হয়ে ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর দিঘলিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

ওই মামলার এজাহার ভুক্ত আসামি মোল্লা ফিরোজ হোসেনসহ আরও ছিলেন সাবেক সংসদ সদস্য শেখ হেলাল, শেখ জুয়েল, তার ভাই শেখ সোহেল, শেখ রুবেল, শেখ বেলাল উদ্দিন বাবু, খুলনার সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক, সাবেক সংসদ সদস্য এসএম কামাল হোসেন, বেগম মুন্নুজান সুফিয়ান ও আব্দুস সালাম মুর্শেদী, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুন অর রশিদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডি বাবুল রানা, জেলা সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী, সদর থানা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. সাইফুল ইসলাম, খালিশপুর থানা আওয়ামী লীগের সভাপতি সানাউল্লাহ নান্নু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান জামাল, মহানগর যুবলীগের সভাপতি শফিকুর রহমান পলাশ, সাবেক ফুলতলা উপজেলা চেয়ারম্যান শেখ আকরাম হোসেন, সাবেক রূপসা উপজেলা চেয়ারম্যান এস এম হাবিব, সাবেক রূপসা উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা, ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর আমিনুল ইসলাম মুন্না, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আরাফাত হোসেন পল্টু, রূপসা কলেজের অধ্যক্ষ আবদুস সালাম ফকির, রূপসার ইউপি চেয়ারম্যান বুলবুল ও জাহাঙ্গীর, ফুলতলা উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মৃণাল হাজরা, খানজাহান আলী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আনিছুর রহমান, সংগঠনিক সম্পাদক শেখ কামাল হোসেন, দিঘলিয়া উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গাজী রহিম, গাজীরহাট ইউপি চেয়ারম্যান মোল্লা মফিজুল ইসলাম ঠান্ডু, তার ভাই যুবলীগ নেতা হামিম মোল্লা, দিঘলিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইয়াসিন শেখসহ খালিশপুর, খানজাহান আলী থানা, দিঘলিয়া, রূপসা, তেরখাদা উপজেলা আওয়ামীলীগ এর অঙ্গ ও সহযোগী সংগঠনের ২১৫ নেতাকর্মী।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

নিবন্ধন-ফিটনেস সার্টিফিকেট ছাড়া সড়কে কোন ই-রিক্সা চলবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী

নিবন্ধন-ফিটনেস সার্টিফিকেট ছাড়া সড়কে কোন ই-রিক্সা চলবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

বাংলা কিউআরভিত্তিক ব্যক্তি-থেকে-ব্যক্তি লেনদেন সেবা চালু

বাংলা কিউআরভিত্তিক ব্যক্তি-থেকে-ব্যক্তি লেনদেন সেবা চালু

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×