ফিলিস্তিনে ইসরাইলি বাহিনী কর্তৃক গণহত্যার প্রতিবাদে দিঘলিয়ায় মিছিল ও সমাবেশ

ফিলিস্তিনে ইসরাইলি বাহিনী কর্তৃক গণহত্যার প্রতিবাদে দিঘলিয়ায় মিছিল ও সমাবেশ

ঢাকা, ১১ এপ্রিল-২০২৫

ওয়াহিদ মুরাদ, খুলনা ব্যুরো চীফ : খুলনার দিঘলিয়ার সেনহাটিতে ফিলিস্তিনের গাজা দখলদার ইজরায়েলি বাহিনীর বর্বর ও নৃশংশ হামলা ও গণহত্যার প্রতিবাদে ১১ এপ্রিল (শুক্রবার) বিকাল সাড়ে ৫ টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সেনহাটির ষ্টার জুট মিল ২নং গেট জামে মসজিদ ও যুবসমাজের উদ্যোগে সেনহাটির সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিতিতে ষ্টার জুট মিল ২নং গেট মসজিদ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে সেনহাটির প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দিঘলিয়া প্রেসক্লাব চত্বরে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। বিক্ষোভ মিছিল পরবর্তীতে ষ্টার ২নং গেট বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাহমুদুল হাসানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া ইমাম পরিষদের সভাপতি জাকারিয়া দারুল উলুম মাদ্রাসার মুহতামিম মুফতি আহমাদ উল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিঘলিয়া ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মুফতি নাঈম আশরাফ, মোল্লাপাড়া হেজবুল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব মোঃ ইনামুল হক, বাগানবাড়ি জামে মসজিদের ইমাম ও খতিব মোঃ সোহেল, বাতিভিটা মাদ্রাসার ইমাম ও খতিব মাওলানা জিয়াউল হক।

সমাবেশে বিশিষ্টজনের মধ্যে উপস্থিত ছিলেন এ্যাড. মোঃ মোশারফ হোসেন, গাজী এনামুল হাসান মাসুম, ডাক্তার লিটন, মিজানুর রহমান, নিকু, হাসান,মেহেরাব, সাজ্জাদ, নাসিম, ভুট্টো প্রমুখ।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

নিবন্ধন-ফিটনেস সার্টিফিকেট ছাড়া সড়কে কোন ই-রিক্সা চলবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী

নিবন্ধন-ফিটনেস সার্টিফিকেট ছাড়া সড়কে কোন ই-রিক্সা চলবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

বাংলা কিউআরভিত্তিক ব্যক্তি-থেকে-ব্যক্তি লেনদেন সেবা চালু

বাংলা কিউআরভিত্তিক ব্যক্তি-থেকে-ব্যক্তি লেনদেন সেবা চালু

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×