নড়াইলে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

ঢাকা, ০২ এপ্রিল-২০২৫

স্টাফ রিপোর্টার : নড়াইল জেলায় আজ সরকারি মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

উষার আলো সূর্য সংঘের আয়োজনে ০২ এপ্রিল (বুধবার) দুপুরে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। উষার আলো সূর্য সংঘের সভাপতি মিনহাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য করেন ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক সুপ্রীমকোর্টের সিনিয়র অ্যাডভোকেট ড. ফরিদুজ্জামান ফরহাদ। বিশেষ অতিথি ছিলেন প্রকৌশলী আবুল কালাম, আলকুবা ট্রাষ্টের সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস, নির্বাহী ম্যাজিষ্ট্রেট সঞ্জয় ঘোষ। জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কাজী মৌসুমী আফরোজের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এনপিপির প্রেসিডিয়াম সদস্য শরীফ মুনীর হোসেন, প্রভাষক নজরুল ইসলাম, স্কুল অফ সাইন্সের অধ্যক্ষ সাইফুল আব্দার, পাঁচগ্রাম ইউপি চেয়ারম্যান মো: সাইফুজ্জামান, উষার আলো সূর্য সংঘের সাধারণ সম্পাদক শাফায়াত উল্লাহ,উপদেষ্টা মো: শরিফুল ইসলাম, দীন ইসলাম, সোহেল রানাসহ উষার আলো সূর্য সংঘের সদস্যরা।

সংবর্ধনা অনুষ্ঠানে জুলাই-আগষ্টের গণঅভূত্থানে নিহতদের রুহের মাগফেরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়। ঢাকা, যশোর, খুলনা, বরিশাল, রাজশাহী মেডিকেল কলেজসহ বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে অধ্যয়নরত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত জেলার প্রায় ১৫০ কৃতী শিক্ষার্থীকে ক্রেষ্ট ও সনদপত্র প্রদান করা হয়।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×