ঢাকা, ১৪ নভেম্বর-২০২৬
জেলা প্রতিবেদক : চট্টগ্রামে ১০ হাজার ইয়াবা বড়িসহ হাসিবুর রহমান (৩৯) নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক সদস্যকে গ্রেপ্তার করেছে নগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি কালো রঙের হার্ডজিপ গাড়িও জব্দ করা হয়েছে। ১৩ নভেম্বর (শুক্রবার) বেলা পৌনে দুইটার দিকে নগরের কর্ণফুলী থানার শিকলবাহা চরফরিদ এলাকায় ফসিল সিএনজি ফিলিং স্টেশনের পাশে সৈয়দ স্টোরের সামনে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার হাসিবুর রহমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পটুয়াখালী জেলা কার্যালয়ে কর্মরত বলে জানিয়েছে পুলিশ।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায় নগর গোয়েন্দা পুলিশের (বন্দর) বিশেষ দল। অভিযানে নেতৃত্ব দেন ডিবি (বন্দর) বিভাগের পরিদর্শক মোহাম্মদ ফজলুল কাদের চৌধুরী। এ সময় হাসিবুর রহমানের হেফাজত থেকে ১০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ইয়াবা পরিবহনে ব্যবহৃত কালো রঙের হার্ডজিপ গাড়িটিও জব্দ করা হয়েছে। গাড়িটির নম্বর ঢাকা-মেট্রো-ঘ ১৮-১৩১৭। এ ঘটনায় গ্রেপ্তার হাসিবুর রহমানের বিরুদ্ধে কর্ণফুলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।
Related News :

চট্টগ্রাম রেঞ্জে বিশেষ অভিযানে ৭২৭ জনকে গ্রেফতার

এসএসসির ফল জালিয়াতি : চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মী গ্রেপ্তার

বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে যানবাহন রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ সম্পন্ন

রাষ্ট্রদ্রোহের মামলায় রিমান্ডে চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি

শেরপুরে অপহরণ মামলায় ৪ আসামির ১৪ বছরের সশ্রম কারাদণ্ড

কক্সবাজার যাওয়ার পথে মাদ্রাসা শিক্ষাসফরের বাস ডোবায় পড়ে শিক্ষকসহ নিহত দু’জন

চট্টগ্রামে স্ত্রীসহ ৫ থেকে ৭ জনের মারধরে স্বামীর মৃত্যু, গ্রেপ্তার স্ত্রী

টেকনাফে মানবপাচারকারী সন্ত্রাসীদের সাথে গোলা-গুলিতে সেনাসদস্য নিহত



