যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযুক্ত শিক্ষক ঢাকার মিরপুরে গ্রেপ্তার

ঢাকা, ১০ নভেম্বর-২০২৬

জেলা প্রতিবেদক : যশোরের অভয়নগরে স্কুল চলাকালে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ইমরান হোসেন (৩৮) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ ১০ নভেম্বর (মঙ্গলবার) সকালে ঢাকার মিরপুর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ইমরান উপজেলার বুইকারা রানাভাটা এলাকার বাসিন্দা ও একটি সরকারি স্কুলের সহকারী শিক্ষক। গ্রেপ্তারের পর তাকে যশোর আদালতে পাঠানো হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম।

পুলিশ জানিয়েছে, গত ২৬ অক্টোবর দুপুরে ওই ছাত্রী চতুর্থ শ্রেণির শিক্ষার্থী শিক্ষক মিলনায়তনে যান। ওই সময় ভুক্তভোগী শিক্ষার্থীকে জোর করে ডেকে নিয়ে শিক্ষকদের টয়লেটে নিয়ে যান অভিযুক্ত শিক্ষক ইমরান। সেখানে ওই শিশু শিক্ষার্থীকে ধর্ষণ করেন। এরপর কাউকে কিছু জানালে মেরে ফেলার হুমকি দেয় ওই শিক্ষক। বাড়ি ফিরে পরের দিন মেয়েটি স্কুলে যেতে না চাইলে তার মা কারণ জানতে চায়। এসময় শিশুটি ধর্ষণের ঘটনাটি জানায়। পরে ভুক্তভোগীকে প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।

ভুক্তভোগীর বাবা গত ২৮ অক্টোবর অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মামলা করেন। এরপর ধর্ষণের সহায়তার অভিযোগে বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জুলিয়া আফরিন ও দপ্তরি মোস্তাফিজুর রহমানকে আটক করে পুলিশ। ঘটনার পর থেকে পলাতক ছিলেন শিক্ষক ইমরান। সর্বশেষ আজ (মঙ্গলবার) তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকার মিরপুর থানা এলাকা থেকে ইমরানকে আটক করে পুলিশ।

যশোর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন, ‘ঘটনার পর ভুক্তভোগী শিশু পাঁচদিন আইসিইউতে ছিল। চিকিৎসায় এখন অনেকটা সুস্থ। এই ঘটনার শিশুটির বাবা মামলা করলে বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও দপ্তরিকে আটক করা হয়। তবে মূল আসামি ইমরান কৌশলে বিভিন্ন স্থানে পালিয়ে ছিলেন। শেষ পর্যন্ত অভয়নগর থানা পুলিশের একটি টিমের হাতে তিনি আটক হন। এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা যাতে না ঘটে সেই কারণে এই শিক্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হয় সেই ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে শিক্ষকের হাতে শিশু শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় এলাকার মানুষ ফুঁসে উঠেছে। অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন। এদিকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত শিক্ষক ইমরান হোসেন ও ধর্ষণের সহযোগিতায় অভিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জুলিয়া আফরিনকে বরখাস্ত করেছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস।

জেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার জি. এম. আলমগীর কবির বলেন, ‘ঘটনার পর বিষয়টি জানতে পেরে অভিযুক্ত দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দপ্তরির বিষয়ে বিদ্যালয় কমিটি তদন্ত করে ব্যবস্থা নিবে। 

Related News :

যাত্রাবাড়ীতে মাদক অভিযানে এসআরবির ওপর হামলা, ২৬ জন কারাগারে

যাত্রাবাড়ীতে মাদক অভিযানে এসআরবির ওপর হামলা, ২৬ জন কারাগারে

রাজধানীর পল্লবী-রূপনগর এলাকার সন্ত্রাসী গ্রুপের ৮ সদস্য গ্রেপ্তার

রাজধানীর পল্লবী-রূপনগর এলাকার সন্ত্রাসী গ্রুপের ৮ সদস্য গ্রেপ্তার

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৫৩ জনকে আটক করেছে পুলিশ

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৫৩ জনকে আটক করেছে পুলিশ

ফিঙ্গার প্রিন্ট জাল করে সিম নিবন্ধন, চক্রের হোতাসহ আটক ৩

ফিঙ্গার প্রিন্ট জাল করে সিম নিবন্ধন, চক্রের হোতাসহ আটক ৩

ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে গ্রেফতার ৬৬

ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে গ্রেফতার ৬৬

যাত্রাবাড়ীতে ৩৫ লাখ টাকার জালনোটসহ দুই পেশাদার জালনোট কারবারি গ্রেফতার করেছে ডিবি

যাত্রাবাড়ীতে ৩৫ লাখ টাকার জালনোটসহ দুই পেশাদার জালনোট কারবারি গ্রেফতার করেছে ডিবি

রাজধানীর যাত্রাবাড়ীতে হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

রাজধানীর যাত্রাবাড়ীতে হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

রাজধানীতে স্ত্রীর গলা কেটে খাটের নিচে লুকিয়ে রেখে স্বামী পলাতক

রাজধানীতে স্ত্রীর গলা কেটে খাটের নিচে লুকিয়ে রেখে স্বামী পলাতক

রাজধানীতে শিক্ষিকা হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার

রাজধানীতে শিক্ষিকা হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার

গাজীপুরে খণ্ডিত নারীর মরদেহের পরিচয় শনাক্ত, হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩

গাজীপুরে খণ্ডিত নারীর মরদেহের পরিচয় শনাক্ত, হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×