জাবিতে যাত্রা শুরু করল ‘বিহেভিয়ারাল সায়েন্স অ্যান্ড হেলথ রিসার্চ গ্রুপ’

ঢাকা, ০৪ নভেম্বর-২০২৬

জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আচরণগত বিজ্ঞান ও জনস্বাস্থ্য বিষয়ে উচ্চতর গবেষণার লক্ষ্যে যাত্রা শুরু করেছে ‘বিহেভিয়ারাল সায়েন্স অ্যান্ড হেলথ রিসার্চ গ্রুপ’ (বিএসএইচআরজি)। গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগে কেক কেটে গবেষণা দলটির উদ্বোধন করা হয়।

বিভাগের সহকারী অধ্যাপক ড. সাহাদাত হোসেনের নেতৃত্বে পরিচালিত হবে গবেষণা দলটি। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডন (ইউসিএল) থেকে ‘বিহেভিয়ারাল সায়েন্স অ্যান্ড হেলথ’ বিষয়ে পিএইচডি অর্জন করেন। ইউসিএলে কমনওয়েলথ স্কলার হিসেবে তাঁর গবেষণার অভিজ্ঞতা রয়েছে।

গবেষণা দলটির অন্যতম লক্ষ্য হলো মানসম্মত গবেষণার পাশাপাশি শিক্ষার্থীদের প্রত্যক্ষ অংশগ্রহণ, প্রশিক্ষণ ও মেন্টরশিপের মাধ্যমে দক্ষ গবেষক তৈরি করা। একই সঙ্গে দেশের আচরণগত বিজ্ঞান ও জনস্বাস্থ্য গবেষণায় অবদান রাখা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গবেষণা দলটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. সাখাওয়াত হোসেন। এ সময় বিভাগের শিক্ষক ও গবেষকেরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অধ্যাপক ড. মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগে বিহেভিয়ারাল সায়েন্স অ্যান্ড হেলথ রিসার্চ গ্রুপের যাত্রা শুরু হওয়ায় আমি অত্যন্ত আনন্দিত। জ্ঞান সৃষ্টি ও গবেষণাচর্চা উচ্চশিক্ষা এবং অধ্যাপনার অন্যতম মৌলিক ভিত্তি।’ তিনি আরও বলেন, ‘এই গবেষণা দলের মাধ্যমে দেশি-বিদেশি গবেষকদের মধ্যে শক্তিশালী নেটওয়ার্ক ও পারস্পরিক সহযোগিতা গড়ে উঠবে বলে আশা করি। এর মাধ্যমে মানুষের আচরণ ও স্বাস্থ্যবিষয়ক নতুন ও উদ্ভাবনী গবেষণার সুযোগ তৈরি হবে। এসব গবেষণা দেশের মানুষের বিভিন্ন শারীরিক ও মানসিক অসুস্থতা প্রতিরোধ এবং জনস্বাস্থ্যের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ এ সময় তিনি গবেষণা দলটির সাফল্য কামনা করেন এবং বিভাগের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

গবেষণা দলটি মানবজীবনের বিভিন্ন পর্যায়ে স্বাস্থ্যের ওপর প্রভাব বিস্তারকারী আচরণগত, সামাজিক, পরিবেশগত ও কাঠামোগত বিষয় নিয়ে কাজ করবে। পাশাপাশি আচরণগত বিজ্ঞান, মহামারিবিদ্যা, মানসিক স্বাস্থ্য, আসক্তি ও তামাক নিয়ন্ত্রণ, সংক্রামক ও অসংক্রামক রোগ, বাস্তবায়ন বিজ্ঞান এবং স্বাস্থ্যনীতি মূল্যায়ন নিয়ে গবেষণা করবে। বহুমাত্রিক ও মিশ্র গবেষণাপদ্ধতি অনুসরণের পাশাপাশি আচরণগত বিজ্ঞানভিত্তিক স্বাস্থ্য হস্তক্ষেপ নিয়েও কাজ করবে দলটি।

গবেষণা দলটির পরিচালক ড. সাহাদাত হোসেন বলেন, ‘আমাদের প্রধান লক্ষ্য জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আচরণগত বিজ্ঞান ও জনস্বাস্থ্য গবেষণার একটি শীর্ষস্থানীয় সেন্টার অব এক্সিলেন্স হিসেবে স্বীকৃতি অর্জন করা। একই সঙ্গে তরুণ গবেষক ও শিক্ষার্থীদের মেন্টরশিপ, প্রশিক্ষণ এবং যৌথ গবেষণার মাধ্যমে গবেষণাদক্ষতা বাড়ানো। পাশাপাশি স্বাস্থ্যসমতা প্রতিষ্ঠায় নীতিনির্ধারণী পর্যায়ে ভূমিকা রাখাও আমাদের অন্যতম লক্ষ্য।’

Related News :

জাবি শিক্ষার্থীদের দেওয়া তালা ভেঙে অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার করল ছাত্রদল

জাবি শিক্ষার্থীদের দেওয়া তালা ভেঙে অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার করল ছাত্রদল

জাবি রিসার্চ সোসাইটির নতুন কমিটি ঘোষণা, সভাপতি সামিউর ও সাধারণ সম্পাদক মুশফিকুর

জাবি রিসার্চ সোসাইটির নতুন কমিটি ঘোষণা, সভাপতি সামিউর ও সাধারণ সম্পাদক মুশফিকুর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১৫ প্রভাষক নিয়োগ : আবেদন প্রক্রিয়া ও বিস্তারিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১৫ প্রভাষক নিয়োগ : আবেদন প্রক্রিয়া ও বিস্তারিত

ঢাবির ভাস্কর্য বিভাগের প্রদর্শনী উদ্বোধন, পুরস্কার পেলেন ৬ শিক্ষার্থী

ঢাবির ভাস্কর্য বিভাগের প্রদর্শনী উদ্বোধন, পুরস্কার পেলেন ৬ শিক্ষার্থী

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবি ছাত্রদলের বিক্ষোভ ও ভিসি বরাবর স্মারকলিপি প্রদান

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবি ছাত্রদলের বিক্ষোভ ও ভিসি বরাবর স্মারকলিপি প্রদান

‘গঠনমূলক সমালোচনা ও দায়িত্ববোধই প্রতিষ্ঠানের মূল ভিত্তি’ : জাবি উপাচার্য

‘গঠনমূলক সমালোচনা ও দায়িত্ববোধই প্রতিষ্ঠানের মূল ভিত্তি’ : জাবি উপাচার্য

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

এইচএসসি পরীক্ষার ফলাফল : জানা যাবে যেভাবে

এইচএসসি পরীক্ষার ফলাফল : জানা যাবে যেভাবে

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিচার গানের সম্রাট ও বীর মুক্তিযোদ্ধা হালিম বয়াতি স্মরণোৎসব আজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিচার গানের সম্রাট ও বীর মুক্তিযোদ্ধা হালিম বয়াতি স্মরণোৎসব আজ

জাবিতে আগামী ১০ জানুয়ারি থেকে ভর্তি পরীক্ষা শুরু, থাকছে না বিভাগীয় কেন্দ্র

জাবিতে আগামী ১০ জানুয়ারি থেকে ভর্তি পরীক্ষা শুরু, থাকছে না বিভাগীয় কেন্দ্র

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×