অপহরণ ও চাঁদাবাজীর সাথে জড়িত সমন্বয়ক ও সাংবাদিকসহ ৫ জন গ্রেফতার : কেএমপি

ঢাকা, ২৩ মার্চ-২০২৫

স্টাফ রিপোর্টার : নূরে আলম মোল্লা (৫৬) নামের জনৈক এক ব্যবসায়ীকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা খুলনা সোনাডাঙ্গা মডেল থানাধীন বসুপাড়া এতিম খানা মোড়ের ভাড়া বাসা হতে গত ২১ মার্চ-২০২৫ (শুক্রবার) রাত অনুমান ১১.৩০ ঘটিকায় অপহরণ করে। পরবর্তীতে তাকে খুলনা সদর থানাধীন গল্লামারী ৪ নং কাশেম সড়কে জনৈক শেখ মোঃ সালাউদ্দিনের বাড়ীর ৪র্থ তলার একটি ফ্লাটে আটকে রেখে পরিবারের কাছে ফোন করে মুক্তিপণের জন্য ১ কোটি টাকা দাবী করে। এই ঘটনায় ভূক্তভোগী পরিবারের পক্ষ থেকে পুলিশের কাছে অভিযোগের প্রেক্ষিতে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের একটি চৌকস আভিযানিক টিম তথ্য প্রযুক্তির সহায়তায় অপহরণের সাথে জড়িত ব্যক্তিদের সনাক্ত করে। গোপন সংবাদের ভিত্তিতে গত ২২ মার্চ (শনিবার) তাদের গ্রেফতারের জন্য সোনাডাঙ্গা মডেল থানা এলাকায় রাতভর অভিযান পরিচালনা করা হয়।

এসময় ১। দৈনিক প্রবর্তন পত্রিকার নির্বাহী সম্পাদক জিয়াউর সাদাত জিয়া (৪৮), পিতা-মৃত হাফিজুর রহমান, সাং-নাজিরঘাট ক্রস রোড, থানা-সোনাডাঙ্গা, ২। ‘জাতীয় নাগরিক কমিটি’র খুলনার সমন্বয়ক ইমন মোল্লা (২৪), পিতা-মোঃ আজগর মোল্যা, সাং-বসুপাড়া, থানা-সোনাডাঙ্গা, ৩। মাহাবুব হাসান পিয়ারুল (৫৫), পিতা-মৃত আব্দুল ওহাব, সাং-পুরাতন গল্লামারী রোড, থানা-সোনাডাঙ্গা, ৪। জয় হাসান (২২), পিতা-মজিবর রহমান, সাং-হোল্ডিং নং-এনএইচ-১০ মানসি বিল্ডিং এর পিছনে, থানা-খালিশপুর এবং ৫। শাকির রহমান (২২), পিতা-মোঃ খলিলুর রহমান, সাং-কহিনুর মোড়, থানা-খালিশপুর, খুলনাদেরকে গ্রেফতার করে। ভিকটিম ব্যবসায়ী নূরে আলম মোল্লাকে আটকাবস্থা থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। এই ঘটনায় ভিকটিমের ছেলে কৌশিক আহমেদের দায়ের করা এজাহারের প্রেক্ষিতে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানার মামলা নং-২২, তারিখ-২৩/০৩/২০২৫। ধারা-৩৪২/৩৬৪/৩৮৫/৩৮৭ পেনাল কোড রুজু হয়েছে।

Related News :

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

যাত্রাবাড়ীতে মাদক অভিযানে এসআরবির ওপর হামলা, ২৬ জন কারাগারে

যাত্রাবাড়ীতে মাদক অভিযানে এসআরবির ওপর হামলা, ২৬ জন কারাগারে

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

গাজিরহাটে চেয়ারম্যান প্রার্থী মুকিত আলীর পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

গাজিরহাটে চেয়ারম্যান প্রার্থী মুকিত আলীর পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×