২৫ রমজানের মধ্যে সংবাদকর্মীদের বেতন-বোনাস পরিশোধের দাবি

ঢাকা, ২২ মার্চ-২০২৫

স্টাফ রিপোর্টার : আগামী ২৫ রমজানের মধ্যে বিভিন্ন সংবাদমাধ্যমে কর্মরত সাংবাদিক-শ্রমিক-কর্মচারীদের বেতন (বকেয়া বেতনসহ) ও উৎসব ভাতা পরিশোধের দাবি জানিয়েছে ‘ঢাকা সাংবাদিক ইউনিয়ন’ (ডিইউজে) ও ‘বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন’ (বিএফইউজে)।

আজ ২২ মার্চ (শনিবার) এক বিবৃতিতে বিএফইউজে ও ডিইউজে নেতারা এ আহ্বান জানান। বিবৃতিতে বলা হয়, ঈদুল ফিতর উপলক্ষে বিভিন্ন সংবাদ মাধ্যমে কর্মরত সাংবাদিক-কর্মচারীদের বেতন ও উৎসব ভাতা অবশ্যই ঈদের আগে পরিশোধ করতে হবে।

সাংবাদিক নেতাদের আশা, ঈদের মতো আনন্দদায়ক একটি উৎসব উদযাপন করতে মালিকপক্ষ নিজ নিজ প্রতিষ্ঠানে কর্মরত সাংবাদিক ও কর্মচারীদের ন্যায্য পাওনা পরিশোধ করবেন। বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে বলা হয়, কয়েকটি সংবাদমাধ্যমে কর্মরতদের বছরের পর বছর উৎসব ভাতা দেওয়া হয় না, যা অত্যন্ত অযৌক্তিক।

দীর্ঘদিন বেতন বকেয়া রাখা সাংবাদিক-শ্রমিক শোষণের নামান্তর। তাই যেসব সংবাদপত্র, টিভি চ্যানেল ও অনলাইন সংবাদমাধ্যমে বকেয়া বেতন রয়েছে, অবিলম্বে তা পরিশোধ করতে হবে বলে দাবি করেন তারা। এসব বিষয় পর্যালোচনা করে দায়ীদের বিরুদ্ধে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

Related News :

‘এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব)’-এর সভাপতি মীর জসিম, যৌথ সম্পাদক সালমান ও নূর

‘এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব)’-এর সভাপতি মীর জসিম, যৌথ সম্পাদক সালমান ও নূর

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের নিয়ে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের নিয়ে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় প্রেস ক্লাবের ঐতিহ্য অক্ষুণ্ন রেখে উন্নয়ন করতে হবে : শেখ রবিউল আলম

জাতীয় প্রেস ক্লাবের ঐতিহ্য অক্ষুণ্ন রেখে উন্নয়ন করতে হবে : শেখ রবিউল আলম

জাতীয় প্রেস ক্লাবের দুই দিনব্যাপী শিশু আনন্দমেলা সমাপ্ত

জাতীয় প্রেস ক্লাবের দুই দিনব্যাপী শিশু আনন্দমেলা সমাপ্ত

সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর 'কালবেলা'র কেউ নন

সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর 'কালবেলা'র কেউ নন

সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ

সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ

জাতীয় প্রেসক্লাবের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকীর প্রাক্কালে শোক-শ্রদ্ধায় প্রয়াত সদস্যদের স্মরণ

জাতীয় প্রেসক্লাবের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকীর প্রাক্কালে শোক-শ্রদ্ধায় প্রয়াত সদস্যদের স্মরণ

নেত্রকোণায় সাংবাদিকদের ‘মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং’ প্রশিক্ষণ শুরু

নেত্রকোণায় সাংবাদিকদের ‘মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং’ প্রশিক্ষণ শুরু

উন্নয়ন সাংবাদিকতার প্রসারে একসঙ্গে কাজ করবে পিকেএসএফ ও ইআরএফ

উন্নয়ন সাংবাদিকতার প্রসারে একসঙ্গে কাজ করবে পিকেএসএফ ও ইআরএফ

সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×