ঢাকা, ২২ অক্টোবর-২০২৬
জেলা প্রতিবেদক : খুলনায় খুশি (২৫) নামে এক গৃহবধূকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ২২ অক্টোবর (বৃহস্পতিবার) সন্ধ্যা পৌনে ৭টার দিকে খুলনা নগরীর লবনচরা থানাধীন জিন্নাহপাড়া বউবাজারের সাত নম্বর গলিতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। লবণচরা থানার ওসি সৈয়দ মোশারেফ হোসেন হত্যাকাণ্ডের ঘটনা নিশ্চিত করেছেন। নিহত খুশি জিন্নাহপাড়ার সুমন সরদার ওরফে ব্লেড বাবুর স্ত্রী।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মাদকসংক্রান্ত বিরোধের জেরে জিন্নাপাড়ার সড়কে দুর্বৃত্তরা খুশিকে গুলি ও কুপিয়ে জখম করে। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
লবণচরা থানার ওসি সৈয়দ মোশারেফ হোসেন জানান, নিহতের স্বামী সুমন সরদার ‘ব্লেড বাবু’ নামে পরিচিত। তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে বলে জানান তিনি। হত্যাকাণ্ডে কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।
উল্লেখ্য, একই দিন (বৃহস্পতিবার) ভোরে খুলনায় দুর্বৃত্তদের গুলিতে মো. তুষার (২৭) নামে এক যুবক নিহত হন। এদিন ভোর সাড়ে ৫টার দিকে নগরীর মিস্ত্রিপাড়া বাজারের পূর্ব পাশে আনসার উদ্দিন লেন থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নগরীর পূর্ব বানিয়াখামারের লোহার গেট এলাকার একটি মাদ্রাসার সামনে ধস্তাধস্তি ও ছুরিকাঘাতের ঘটনা ঘটে। পরে তুষার মোটরসাইকেলে সেখান থেকে চলে আসার সময় আনসার উদ্দিন লেনের পূর্ব প্রান্তে পৌঁছালে তাকে লক্ষ্য করে গুলি করা হয়। এতে গুলিবিদ্ধ হয়ে মোটরসাইকেলসহ রাস্তায় পড়ে যান তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


