পল্লী বিদ্যুৎ সমিতির কার্যক্রমে গতি আনতে চেয়ারম্যানের নির্দেশনা বাস্তবায়নের তাগিদ

ঢাকা, ২০ অক্টোবর-২০২৬

ওয়াহিদ মুরাদ, (চীফ রিপোর্টার) : বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বাপবিবোর্ড) চেয়ারম্যান মেজর জেনারেল মো. মাহবুবুল হক, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি-এর নির্দেশনা বাস্তবায়ন এবং দাপ্তরিক কার্যক্রমের মানোন্নয়নে কর্মকর্তা-কর্মচারীদের আরও আন্তরিক, দক্ষ ও জবাবদিহিমূলক ভূমিকা পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।

১৯ অক্টোবর সোমবার) ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪-এর বোর্ডরুমে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এসব নির্দেশনা দেওয়া হয়। সমিতির জেনারেল ম্যানেজার মো. গোলাম কাউসার তালুকদারের সভাপতিত্বে সভাটি সরাসরি ও অনলাইনে (জুম) অনুষ্ঠিত হয়। এতে সমিতির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

এর আগে একই দিন সকাল সাড়ে ৯টায় বাপবিবোর্ডের চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা, তত্ত্বাবধায়ক ও নির্বাহী প্রকৌশলী এবং দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার ও জেনারেল ম্যানেজাররা অংশ নেন। ওই সভায় দেওয়া নির্দেশনা ও আলোচনার বিষয়গুলো সমিতির কর্মকর্তা-কর্মচারীদের অবহিত করা এবং বাস্তবায়নের লক্ষ্যে বিকেলে ঢাকা পবিস-৪-এর এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় নিরবচ্ছিন্ন, নির্ভরযোগ্য ও মানসম্মত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎ ব্যবস্থাপনা, রক্ষণাবেক্ষণ ও তদারকি জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি গ্রাহকদের অভিযোগ দ্রুত নিষ্পত্তি, নতুন বিদ্যুৎ সংযোগ প্রদান সহজীকরণ এবং হয়রানিমুক্ত ও মানবিক গ্রাহকসেবা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়।

আর্থিক ব্যবস্থাপনার উন্নয়নে রাজস্ব আদায় বৃদ্ধি, বকেয়া বিল আদায়, ব্যয় নিয়ন্ত্রণ এবং আর্থিক শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়। অবৈধ বিদ্যুৎ সংযোগ প্রতিরোধ, সিস্টেম লস হ্রাস এবং বিদ্যুতের অপচয় রোধেও কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।

এ ছাড়া কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের ব্যবস্থা, নিয়মিত নিরাপত্তা সভা আয়োজন, বিদ্যুৎ-সংক্রান্ত কাজে নিরাপত্তাবিধি অনুসরণ এবং দাপ্তরিক কার্যক্রমে প্রযুক্তির যথাযথ ব্যবহারের ওপর জোর দেওয়া হয়। অপ্রয়োজনীয় দীর্ঘসূত্রতা পরিহার, আন্তঃশাখা সমন্বয় বৃদ্ধি, নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন এবং প্রতিটি কাজের গুণগত মান নিশ্চিত করার নির্দেশনাও দেওয়া হয়।

সভায় বাপবিবোর্ডের চলমান প্রকল্প নির্ধারিত সময়ে বাস্তবায়ন, রুফটপ সোলার স্থাপন কার্যক্রম ত্বরান্বিত করা এবং পরিকল্পনা অনুযায়ী প্রিপেইড মিটার স্থাপন ও প্রতিস্থাপনের বিষয়েও আলোচনা হয়। পাশাপাশি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় নিরাপদ বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং সম্ভাব্য দুর্ঘটনা প্রতিরোধে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

দাপ্তরিক শৃঙ্খলা, প্রচলিত আইন ও বিধিবিধান অনুসরণ, কর্মসম্পাদনে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে গ্রাহক ও সহকর্মীদের প্রতি সহানুভূতিশীল আচরণ, পারস্পরিক সহযোগিতা এবং ইতিবাচক কর্মপরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় বলা হয়, পল্লী বিদ্যুৎ সমিতির কার্যক্রমের সঙ্গে বিপুলসংখ্যক গ্রাহকের স্বার্থ জড়িত। তাই মানসম্মত বিদ্যুৎ সরবরাহ, গ্রাহকসেবার উন্নয়ন এবং প্রতিষ্ঠানের সার্বিক অগ্রগতি নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। চেয়ারম্যানের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪-এর কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব করার আহ্বান জানানো হয়।

Related News :

নিবন্ধন-ফিটনেস সার্টিফিকেট ছাড়া সড়কে কোন ই-রিক্সা চলবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী

নিবন্ধন-ফিটনেস সার্টিফিকেট ছাড়া সড়কে কোন ই-রিক্সা চলবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী

বাংলা কিউআরভিত্তিক ব্যক্তি-থেকে-ব্যক্তি লেনদেন সেবা চালু

বাংলা কিউআরভিত্তিক ব্যক্তি-থেকে-ব্যক্তি লেনদেন সেবা চালু

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,২১৮

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,২১৮

আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৭ : আবেদন পাঠানোর সময়সীমা বাড়ল

আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৭ : আবেদন পাঠানোর সময়সীমা বাড়ল

নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি ঠেকাতে চালু হচ্ছে এনইআইআর

অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি ঠেকাতে চালু হচ্ছে এনইআইআর

প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা

প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা

সফটওয়্যার রক্ষণাবেক্ষণের জন্য ৭ দিন বন্ধ থাকবে অনলাইন জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম

সফটওয়্যার রক্ষণাবেক্ষণের জন্য ৭ দিন বন্ধ থাকবে অনলাইন জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম

জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করাই প্রধান লক্ষ্য : নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার

জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করাই প্রধান লক্ষ্য : নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার

স্থানীয় নির্বাচনকে সামনে রেখে ২৫ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

স্থানীয় নির্বাচনকে সামনে রেখে ২৫ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×