গাজীরহাটে চেয়ারম্যান প্রার্থী মোল্যা বেলাল হোসেনের উঠান বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঢাকা, ১২ অক্টোবর-২০২৬

ওয়াহিদ মুরাদ, (চীফ রিপোর্টার) : খুলনার দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোল্যা বেলাল হোসেন। এ লক্ষ্যে ১২ অক্টোবর (সোমবার) বিকেল ৪টায় ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কেটলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থানীয় বাসিন্দাদের নিয়ে এক উঠান বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাবু প্রদীপ বিশ্বাস এর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন বাবু রামপ্রসাদ অধিকারী।

সভায় মোল্যা বেলাল হোসেন উপস্থিত থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার বিষয়ে এলাকাবাসীর মতামত ও সমর্থন প্রত্যাশা করেন। এ সময় বক্তব্য প্রদান করেন সৈয়দ আলী আফজাল, বাবু মনিকান্ত, প্রদীপ বিশ্বাস, হাসানুর সরদার ও দিলীপ চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা গাজীরহাট ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে যোগ্য নেতৃত্বের ওপর গুরুত্বারোপ করেন। এ সময় উপস্থিত কয়েকজন বাসিন্দা মোল্যা বেলাল হোসেনের প্রতি সমর্থন, দোয়া ও আশীর্বাদ জানান। পাশাপাশি বিএনপির দলীয় মনোনয়ন পেয়ে তিনি যেন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন, সেই প্রত্যাশাও ব্যক্ত করেন।

প্রধান অতিথির বক্তব্যে মোল্যা বেলাল হোসেন বলেন, খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্যবিষয়ক সম্পাদক এস কে আজিজুল বারী হেলালের নির্দেশনা এবং দলের নীতিমালা অনুসরণ করে তিনি নির্বাচনে অংশ নিতে আগ্রহী। দলীয় মনোনয়ন পেলে এলাকাবাসীর সমর্থন নিয়ে গাজীরহাট ইউনিয়নের উন্নয়নে কাজ করতে চান বলেও জানান তিনি।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মোল্যা বেলাল হোসেন বলেন, ভোটাররা তাঁদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। তবে এলাকার উন্নয়নে সক্ষম ও ত্যাগী প্রার্থীকে বেছে নেওয়ার জন্য তিনি ভোটারদের প্রতি আহ্বান জানান। গত ১৭ বছর যাঁরা ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি, তাঁরা যেন স্বাধীনভাবে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

তিনি আরও বলেন, চেয়ারম্যান নির্বাচিত হলে এলাকায় মাদক, সন্ত্রাস, চুরি, ঘের ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূলে কাজ করবেন। গাজীরহাট ইউনিয়নকে অপরাধমুক্ত ও উন্নত জনপদ হিসেবে গড়ে তোলার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।

সভায় স্থানীয় বাসিন্দারা গাজীরহাট ইউনিয়নের উন্নয়ন, জননিরাপত্তা ও আসন্ন নির্বাচনে যোগ্য নেতৃত্ব নির্বাচনের বিষয়ে তাঁদের মতামত তুলে ধরেন।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×