‘৫৫ বছরের ঐতিহ্যে এবার শিরোপার স্বপ্ন’ : অক্ষরের নেতৃত্বে জাবির আন্ত বিভাগ বাস্কেটবল টুর্নামেন্টের ফাইনালে পরিসংখ্যান বিভাগ

ঢাকা, ১২ অক্টোবর-২০২৬

হাসান সিয়াম, (জাবি প্রতিনিধি) : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শারীরিক শিক্ষা অফিসের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত আন্তঃবিভাগ বাস্কেটবল টুর্নামেন্টে দীর্ঘ বছর ব্যবধানের খরা কাটিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে পরিসংখ্যান ও উপাত্তবিজ্ঞান বিভাগ। সেমিফাইনালে একচেটিয়া প্রাধান্য বিস্তার করে শক্তিশালী সরকার ও রাজনীতি বিভাগকে ৫৭-২২ পয়েন্টের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে তারা।

​প্রতিযোগিতার সূচনা থেকে দুর্দান্ত দাপট দেখানো পরিসংখ্যান ও উপাত্তবিজ্ঞান বিভাগ ম্যাচের শুরু থেকেই সরকার ও রাজনীতি বিভাগের ওপর চাপ সৃষ্টি করে। দলের সমন্বয়, দ্রুতগতির আক্রমণ এবং নিবিড় রক্ষণের মুখে সরকার ও রাজনীতি বিভাগের খেলোয়াড়রা ম্যাচজুড়ে কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারেনি। খেলার চার কোয়ার্টারেই একচ্ছত্র প্রাধান্য বজায় রেখে ৫৭-২২ পয়েন্টের বড় জয় নিশ্চিত করে ফাইনালে নিজেদের টিকিট কাটায় পরিসংখ্যান দল। দলের এই স্মরণীয় জয়ে প্রধান ভূমিকা রাখেন ৫০তম ব্যাচের শিক্ষার্থী ও অধিনায়ক’ ইফরাত আমিন অক্ষর’। তার কার্যকর কৌশল ও অলরাউন্ড নৈপুণ্যে খোলস ছেড়ে বেরিয়ে আসে পুরো দল।

​ম্যাচ শেষে জয়ের উচ্ছ্বাস ও অনুভূতি প্রকাশ করে অধিনায়ক অক্ষর বলেন, ​’এই জয় আমাদের পুরো বিভাগের তীব্র ইচ্ছা এবং কঠোর পরিশ্রমের প্রতিফলন। দীর্ঘ বছর পর আমরা বাস্কেটবলের ফাইনালে পৌঁছেছি, যা আমাদের জন্য অত্যন্ত আবেগের এবং গর্বের। সরকার ও রাজনীতি বিভাগের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে আমাদের ছেলেরা শুরু থেকেই পরিকল্পনামাফিক খেলেছে। তবে আমাদের মূল লক্ষ্য এখনও পূরণ হয়নি। আমরা এই ধারা বজায় রেখে ফাইনালেও শিরোপা জিতে ৫৫ বছরের ইতিহাস সমৃদ্ধ এই টুর্নামেন্টে পরিসংখ্যান ও উপাত্তবিজ্ঞান বিভাগকে চ্যাম্পিয়নের ট্রফি উপহার দিতে চাই।’

​বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকেই নিয়মিত আয়োজিত হয়ে আসছে ঐতিহ্যবাহী এই আন্তঃবিভাগীয় বাস্কেটবল প্রতিযোগিতা। পরিসংখ্যান ও উপাত্তবিজ্ঞান বিভাগের এমন রাজকীয়ভাবে ফাইনাল নিশ্চিত করার ঘটনায় উচ্ছ্বসিত বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। ফাইনাল মহারণে চ্যাম্পিয়নশিপের সোনালী ট্রফি নিজেদের ঘরে তোলার স্বপ্ন নিয়েই মাঠে নামবে অক্ষরের দল।

Related News :

জাবি বাস্কেটবল টুর্নামেন্টের সমাপনী ও পুনর্মিলনী অনুষ্ঠিত : শারীরিক শিক্ষায় খাইরুল ইসলাম খানের অবদা...

জাবি বাস্কেটবল টুর্নামেন্টের সমাপনী ও পুনর্মিলনী অনুষ্ঠিত : শারীরিক শিক্ষায় খাইরুল ইসলাম খানের অবদা...

মোংলার মেয়ে লিকা এখন জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন

মোংলার মেয়ে লিকা এখন জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ম্যাচ : দর্শকরা টিকিট ছাড়া প্রবেশ করতে পারবেন দুই গ্যালারিতে

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ম্যাচ : দর্শকরা টিকিট ছাড়া প্রবেশ করতে পারবেন দুই গ্যালারিতে

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় রানার্সআপ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় রানার্সআপ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপের এন্ট্রি আহবান

জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপের এন্ট্রি আহবান

২৮তম জাতীয় ক্রিকেট লীগ (এনসিএল) শুরু

২৮তম জাতীয় ক্রিকেট লীগ (এনসিএল) শুরু

জয় দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল

জয় দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল

১০০ মিটারে রেদওয়ান এবং শটপুটে জয়ী শান্ত

১০০ মিটারে রেদওয়ান এবং শটপুটে জয়ী শান্ত

দক্ষিণ আফ্রিকাকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ ইমার্জিং দল

দক্ষিণ আফ্রিকাকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ ইমার্জিং দল

২৭টি ফেডারেশনে নতুন এ্যাডহক কমিটি, তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজনের নির্দেশ

২৭টি ফেডারেশনে নতুন এ্যাডহক কমিটি, তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজনের নির্দেশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×