ঢাকা, ০৬ অক্টোবর-২০২৬
দেলোয়ার হোসেন গাজী, (কয়রা প্রতিনিধি, খুলনা) : খুলনার কয়রা উপজেলার শিমলারআইট খেজুরডাঙ্গা গ্রামের বয়োবৃদ্ধ ও মানসিক ভারসাম্যহীন আমজাদ হোসেন মোল্লা ১০ দিন ধরে নিখোঁজ রয়েছেন। সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও তার কোনো সন্ধান না পাওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন পরিবারের সদস্যরা। বাবাকে ফিরে পেতে সবার সহযোগিতা কামনা করেছেন তার সন্তানরা।
পরিবার সূত্রে জানা গেছে, শিমলারআইট খেজুরডাঙ্গা গ্রামের মৃত রুহুল আমিন মোল্লার ছেলে আমজাদ হোসেন মোল্লা দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন। তিনি খুব অল্প কথা বলতে পারেন। গত ২৫ সেপ্টেম্বর বাড়ি থেকে অন্তাবুনিয়া বাজারে যাওয়ার কথা বলে বের হন। এরপর তিনি আর বাড়িতে ফিরে আসেননি। পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি। নিখোঁজের সময় আমজাদ হোসেনের পরনে ছিল একটি ফতুয়া ও লুঙ্গি। বয়সের ভারে তিনি শারীরিকভাবেও দুর্বল বলে জানিয়েছে পরিবার।
নিখোঁজ আমজাদ হোসেনের ছেলে জাকারিয়া বলেন, ‘আমার বাবা মানসিকভাবে অসুস্থ এবং খুব বেশি কথা বলতে পারেন না। ১০ দিন ধরে তার কোনো সন্ধান না পাওয়ায় আমরা খুব দুশ্চিন্তায় আছি। কোনো সহৃদয় ব্যক্তি যদি আমার বাবাকে কোথাও দেখতে পান বা তার সন্ধান পান, তাহলে দয়া করে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন।
তিনি আরও জানান, কেউ আমজাদ হোসেনের সন্ধান পেলে ০১৯৫২৩৪১৩৬৪ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। বাবাকে ফিরে পাওয়ার আশায় পরিবারের সদস্যরা এখন পথ চেয়ে আছেন। একজন অসহায় বয়োবৃদ্ধ মানুষের সন্ধানে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছে পরিবার।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


