ঢাকা, ০৬ অক্টোবর-২০২৬
জেলা প্রতিবেদক : খুলনায় দুর্বৃত্তরা ছেলে জয় ঢালীকে গুলি করে ও কুপিয়ে হত্যার মাত্র একমাস ২০ দিন পর বাবা আক্তার ঢালীকে (৬০) গুলি করে হত্যা করেছে। হত্যাকাণ্ডের পর এলাকার মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ০৫ অক্টোবার (সোমবার) সন্ধ্যা পৌনে ৭টার দিকে রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের দুর্জনীমহল গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত আক্তার ঢালী দুর্জনীমহল গ্রামের বাসিন্দা ও আইচগাতি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। রূপসা থানার ওসি আনোয়ার জাহিদ এই হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন। জয় ঢালীর হত্যাকাণ্ডের পর তার বাবা আক্তার ঢালীর হত্যাকাণ্ডে কোনো যোগসূত্র আছে কি না, তা নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যা পৌঁনে ৭টার দিকে স্থানীয় বিএনপি নেতা আক্তার ঢালী দুর্জনীমহল গ্রামের নিজ বাড়ির সামনে বসেছিলেন। এ সময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা এসে তাকে গুলি করে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, ছেলে জয় ঢালীকে (২৭) গত ১৫ আগস্ট গুলি করে ও কুপিয়ে হত্যার মাত্র একমাস ২০দিন পর বাবাকে গুলি করে হত্যার পর দুর্জনীমহল গ্রামের সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
আইচগাতী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা খান জুলফিকার আলী জুলু বলেন, নিহত আক্তার ঢালী আইচগাতি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। দুবৃর্ত্তরা তার ছেলে জয় ঢালীকে মাত্র একমাস ২০দিন আগে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ জানায়, আক্তার ঢালীর ডান পাশের কাঁধের গোড়ার দিকে গুলির আঘাত রয়েছে। একটি মূল গুলির আঘাতের পাশাপাশি শরীরে ছররা গুলির আঘাতও থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
রূপসা থানার ওসি আনোয়ার জাহিদ বলেন, দুর্বৃত্তদের গুলিতে আক্তার ঢালী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কী কারণে কারা তাকে হত্যা করেছে, প্রাথমিকভাবে তা বলা সম্ভব হচ্ছে না। হত্যাকাণ্ডে কারণ ও কারা জড়িত তা উদঘাটন করার চেষ্টা করা হচ্ছে।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


