শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সংস্কৃতি ও খেলাধুলায় সম্পৃক্ত করার আহ্বান

ঢাকা, ০২ অক্টোবর-২০২৬

স্টাফ রিপোর্টার : শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সংস্কৃতি চর্চা, খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

আজ ০২ অক্টোবর (শুক্রবার) রাজধানীর শিল্পকলা একাডেমিতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উপলক্ষে ডিএসসিসি ও সাংস্কৃতিক সংগঠন ‘আমরা কুড়ি’র যৌথ উদ্যোগে আয়োজিত শিশু আনন্দমেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

ডিএসসিসি প্রশাসক বলেন, ‘শিশুদের ওপরই জাতির ভবিষ্যৎ নির্ভর করছে। তাই তাদের মধ্যে নৈতিক ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে পরিবার ও সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।’ তিনি বলেন, শিক্ষার হার বাড়লেও সমাজে উচ্ছৃঙ্খলতা ও অসহিষ্ণুতা বাড়ছে। বিষয়টি নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে। বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির পাশাপাশি শিশুদের মধ্যে মানবিক মূল্যবোধের বিকাশও অত্যন্ত জরুরি।

প্রযুক্তির অনিয়ন্ত্রিত ব্যবহারের বিষয়ে অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে আবদুস সালাম বলেন, মোবাইল ফোন ও প্রযুক্তির ইতিবাচক দিক থাকলেও অতিরিক্ত ও অনিয়ন্ত্রিত ব্যবহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে বাধা সৃষ্টি করতে পারে। তাই পরিবার থেকেই শিশুদের সততা, মানবিকতা ও সামাজিক মূল্যবোধের শিক্ষা দিতে হবে।

তিনি আরও বলেন, নাচ, গান, চিত্রকলা ও খেলাধুলার মতো সৃজনশীল কর্মকাণ্ড শিশুদের মাদক ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সামাজিক বন্ধন জোরদারে সাংস্কৃতিক আয়োজন বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি।

Related News :

আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন

আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন

অমর একুশে বইমেলা-২০২৭ শুরু ৭ জানুয়ারি

অমর একুশে বইমেলা-২০২৭ শুরু ৭ জানুয়ারি

জাবির আবৃতি সংগঠন  'ধ্বনি'র তিন দশকপূর্তি : সপ্তম ছায়ামঞ্চে পরিবেশিত হলো ‘শারদ প্রভা’

জাবির আবৃতি সংগঠন 'ধ্বনি'র তিন দশকপূর্তি : সপ্তম ছায়ামঞ্চে পরিবেশিত হলো ‘শারদ প্রভা’

'ফেস অব বাংলাদেশ-২০২৬' নারী  বিভাগে সেরা মুকুট অর্জন করলেন মানিকগঞ্জের মেয়ে-আফসানা

'ফেস অব বাংলাদেশ-২০২৬' নারী  বিভাগে সেরা মুকুট অর্জন করলেন মানিকগঞ্জের মেয়ে-আফসানা

শিল্পকলায় শিল্পী তালিকাভুক্তকরণ কার্যক্রমের অডিশন ৩ অক্টোবর হচ্ছে না

শিল্পকলায় শিল্পী তালিকাভুক্তকরণ কার্যক্রমের অডিশন ৩ অক্টোবর হচ্ছে না

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে রবিন ক্যানভাস চিত্রাঙ্কন প্রতিযোগিতা

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে রবিন ক্যানভাস চিত্রাঙ্কন প্রতিযোগিতা

ভরতনাট্যমের নান্দনিকতায় ঢাকায় অনুষ্ঠিত হবে নৃত্যসন্ধ্যা ‘অনুরণন’

ভরতনাট্যমের নান্দনিকতায় ঢাকায় অনুষ্ঠিত হবে নৃত্যসন্ধ্যা ‘অনুরণন’

শিল্পকলায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ‘নজরুলের ছন্দতরঙ্গ’ শুরু

শিল্পকলায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ‘নজরুলের ছন্দতরঙ্গ’ শুরু

শিল্পকলায় জাতীয় কবির সৃষ্ট তাল ও ছন্দ নিয়ে প্রশিক্ষণ কর্মশালা

শিল্পকলায় জাতীয় কবির সৃষ্ট তাল ও ছন্দ নিয়ে প্রশিক্ষণ কর্মশালা

‘শিল্পী তালিকাভুক্তকরণ কার্যক্রম-২০২৬’ আয়োজন করছে শিল্পকলা একাডেমি

‘শিল্পী তালিকাভুক্তকরণ কার্যক্রম-২০২৬’ আয়োজন করছে শিল্পকলা একাডেমি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×