গোবিন্দগঞ্জে ৩ চোরসহ ওষুধ ব্যবসায়ী গ্রেপ্তার

ঢাকা, ৩০ সেপ্টেম্বর-২০২৬

রহমত আরিফ, (ঠাকুরগাঁও প্রতিনিধি) : ঠাকুরগাঁও পৌর শহরের গোবিন্দনগর এলাকায় সৌহার্দ ফার্মেসিতে দুর্ধর্ষ চুরির ঘটনায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা থেকে তিন চোরসহ এক ওষুধ ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ। এ সময় চুরি হওয়া ওষুধ বহনে ব্যবহৃত একটি পিকআপ ও চুরি যাওয়া কিছু ওষুধ উদ্ধার করা হয়েছে। আজ ৩০ সেপ্টেম্বর (বুধবার) গোবিন্দগঞ্জ উপজেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) রাতে ঠাকুরগাঁও পৌর শহরের গোবিন্দনগর বিসিক এলাকায় সৌহার্দ ফার্মেসির টিনের শাটারের তালা ভেঙে চুরির ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তরা দোকান থেকে প্রায় ১৭ লাখ টাকা মূল্যের বিভিন্ন ধরনের ওষুধ এবং নগদ ১০ হাজার টাকা নিয়ে যায়।

চুরির ঘটনায় ফার্মেসির মালিকের অভিযোগের ভিত্তিতে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ তদন্ত শুরু করে। পরে তথ্যপ্রযুক্তি ও বিভিন্ন সূত্রের সহায়তায় চক্রটির অবস্থান শনাক্ত করা হয়। একপর্যায়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে তিন চোর ও এক ওষুধ ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ সময় চুরি হওয়া ওষুধ পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ এবং কিছু চুরি যাওয়া ওষুধ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, দ্রুত সময়ের মধ্যে চুরির ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করায় ঠাকুরগাঁও সদর থানা পুলিশসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি তারা কৃতজ্ঞ। একই সঙ্গে এই চক্রের সঙ্গে আরও যারা জড়িত রয়েছে, তাদের শনাক্ত করে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন তারা।

পুলিশ জানিয়েছে, চুরির ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে।

Related News :

আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের মানবিক সহায়তা ও জলবায়ু সহনশীলতার অভিজ্ঞতা তুলে ধরবেন ইএসডিওর নির্বাহী প...

আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের মানবিক সহায়তা ও জলবায়ু সহনশীলতার অভিজ্ঞতা তুলে ধরবেন ইএসডিওর নির্বাহী প...

ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী

ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী

সাংবাদিকদের পেশাগত নিরাপত্তায় স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন জরুরি : ড. ইফতেখারুজ্জামান

সাংবাদিকদের পেশাগত নিরাপত্তায় স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন জরুরি : ড. ইফতেখারুজ্জামান

রংপুরে আবাসিক হোটেল থেকে ইয়াবাসহ ২ পুলিশ সদস্য আটক

রংপুরে আবাসিক হোটেল থেকে ইয়াবাসহ ২ পুলিশ সদস্য আটক

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই : ইসি সানাউল্লাহ

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই : ইসি সানাউল্লাহ

সুখানপুকুরিতে ৩ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে কিশোর গ্রেপ্তার

সুখানপুকুরিতে ৩ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে কিশোর গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল  করতে নেমে নিখোঁজ, পরে উদ্ধার কিশোরের মরদেহ

ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে নিখোঁজ, পরে উদ্ধার কিশোরের মরদেহ

চলন্ত বাসে শিশুর জন্ম : আজীবন বিনামূল্যে যাতায়াতের ঘোষণা

চলন্ত বাসে শিশুর জন্ম : আজীবন বিনামূল্যে যাতায়াতের ঘোষণা

ঠাকুরগাঁওয়ে ৪ হাজার ৯৭০ পিস ইয়াবাসহ ইয়াবাসহ একজন গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে ৪ হাজার ৯৭০ পিস ইয়াবাসহ ইয়াবাসহ একজন গ্রেপ্তার

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপি-জামায়াতসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপি-জামায়াতসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×