দিঘলিয়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বসতঘর, সেলাই মেশিন, বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ

ঢাকা, ২৫ সেপ্টেম্বর-২০২৬

ওয়াহিদ মুরাদ, (চীফ রিপোর্টার) : খুলনার দিঘলিয়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের জীবনমান উন্নয়ন ও শিক্ষায় উৎসাহ দিতে বসতঘর, সেলাই মেশিন, বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাস্তবায়নাধীন ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরের বরাদ্দ থেকে এসব সহায়তা দেওয়া হয়।

২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকেল ৫ টায় দিঘলিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন দাশ গুপ্তের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য এস কে আজিজুল বারী হেলাল।

প্রধান অতিথির বক্তব্যে এস কে আজিজুল বারী হেলাল বলেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে সরকার বিভিন্ন সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করছে। শিক্ষা, আবাসন ও কর্মসংস্থানের সুযোগ তৈরির মাধ্যমে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের জীবনমান উন্নয়নে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি সরকারি সহায়তার যথাযথ ব্যবহার করে নিজেদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে এগিয়ে আসতে উপকারভোগীদের প্রতি আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন দাশ গুপ্ত বলেন, সরকারি সহায়তা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দিতে উপজেলা প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে। শিক্ষাবৃত্তি ও প্রয়োজনীয় উপকরণ শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করবে। একই সঙ্গে বসতঘর, সেলাই মেশিন ও বাইসাইকেলের মতো সহায়তা সংশ্লিষ্ট পরিবারগুলোর জীবনযাত্রার মান উন্নয়ন ও স্বাবলম্বিতা অর্জনে সহায়ক হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রফেসর মনিরুল হক বাবুল, দিঘলিয়া উপজেলা বিএনপির সভাপতি এম সাইফুর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক রকিব মল্লিক, দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সানওয়ার হোসেন মাসুম, উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বৃন্দ। এ ছাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মাহবুবুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহমুদা সুলতানা, উপজেলা মৎস্য কর্মকর্তা স্নিগ্ধা খাঁ বাবলী, উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জামাল হুসাইনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের শেষপর্বে তিনজনকে বসতঘর, ছয়জনকে সেলাই মেশিন এবং নয়জনকে বাইসাইকেল বিতরণ করেন। একই সঙ্গে প্রাথমিক পর্যায়ের ২৯ জন, মাধ্যমিক পর্যায়ের ১৭ জন এবং উচ্চমাধ্যমিক পর্যায়ের ১২ জন শিক্ষার্থীর মধ্যে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। সরকারি এই সহায়তা পেয়ে উপকারভোগীদের মধ্যে স্বস্তি ও আনন্দ দেখা যায়। সংশ্লিষ্টরা মনে করছেন, আবাসন, শিক্ষা ও কর্মসংস্থানভিত্তিক এসব সহায়তা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবারগুলোর জীবনযাত্রার মান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

এর পূর্বে দুপুর ১ টায় দেয়াড়া আয়তুন্নেসা বালিকা বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও চিত্র অংকন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আজিজুল বারী হেলাল, এমপি। পরে তিনি দুপুর আড়াইটার দিকে পথের বাজার গার্লস কলেজে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। দিন শেষে তিনি সন্ধ্যায় আড়ুয়া স্কুল মাঠে হিন্দু সম্প্রদায়ের মতুয়া সম্মেলনে যোগদান করেন। এসময় দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও হিন্দু সম্প্রদায়ের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×