ঢাকা, ১৮ সেপ্টেম্বর-২০২৬
সৈয়দ বশির আহম্মেদ, (চীফ রিপোর্টার) : রাজধানীর খিলক্ষেতের পিংকসিটি আবাসিক এলাকার রোড-২-এর ১২ নম্বর বাসায় অভিযান চালিয়ে ইয়াবা ও ফেনসিডিলসহ ইয়াবা তৈরির মেশিন ও বিপুল পরিমাণ কাঁচামাল জব্দ করেছে পুলিশ। অভিযানে ৩ হাজার ৫০০টি ইয়াবা, ৩০ বোতল ফেনসিডিল, ফেনসিডিলের ৩৫০টি খালি বোতল এবং একটি ইয়াবা তৈরির মেশিন জব্দ করা হয়। এ ঘটনায় ইয়াসিন আরাফাত (৩৭) নামে একজনকে আটক করা হয়েছে। তিনি যশোরের কোতোয়ালি থানা এলাকার বাসিন্দা।
পুলিশের ভাষ্য, অভিযানের সময় ইয়াসিনের সহযোগী হিসেবে পরিচিত জাকারিয়া দেয়াল টপকে পালিয়ে যান। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, প্রায় আট মাস আগে বাসাটি ভাড়া নেওয়া হয়েছিল। সেখানে ইয়াবা তৈরির কাঁচামাল ও সরঞ্জাম কীভাবে আনা হতো, কত দিন ধরে এ কার্যক্রম চলছিল এবং এর সঙ্গে আর কারা জড়িত – এসব বিষয় তদন্ত করে দেখা হচ্ছে।মামলা প্রক্রিয়াধীন।
খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাব আল হোসাইন বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমরা শক্ত অবস্থানে আছি। কোনো ধরনের মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।
Related News :

মহিলা আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

মিরপুরে আজও সড়কে পোশাক শ্রমিক : প্রতিহতের চেষ্টা পুলিশের

রাজধানীতে ফ্র্যাঞ্চাইজ পদ্ধতিতে বাস পরিচালনা কার্যক্রমের উদ্বোধন

পিএসসির নতুন সদস্য হিসেবে শপথ নিলেন জাবি অধ্যাপক ড. শামীমা সুলতানা

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিক ও পুলিশের সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

তাহসিফের রহস্যজনক মৃত্যু : ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর

তাহসিফ সৌরির ‘জুনিয়র বন্ধু’ দীপকে হেফাজতে নিয়েছে পিআইবি

রাজধানীর কামরাঙ্গীরচরে হানি ট্র্যাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার

রাজধানীতে চীনে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ পাহাড়ি নারী উদ্ধার


