তামাক চাষের পরিবর্তে লাভজনক ও পরিবেশবান্ধব বিকল্প ফসল চাষের আহ্বান

ঢাকা, ১৬ সেপ্টেম্বর-২০২৬

জেলা প্রতিবেদক : তামাক চাষের পরিবর্তে কৃষকদের লাভজনক ও পরিবেশবান্ধব বিকল্প ফসল চাষে উৎসাহিত করার আহ্বান জানিয়েছেন থানচি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ওয়াহিদুজ্জামান মুরাদ। ১৬ সেপ্টেম্বর (বুধবার) সকালে বান্দরবানের থানচি উপজেলার মেঘবর্তী রিসোর্ট সেন্টারের সম্মেলন কক্ষে তামাক চাষের ক্ষতিকর প্রভাব নিয়ে আয়োজিত সচেতনতামূলক ও অ্যাডভোকেসি আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, তামাক চাষের কারণে কৃষিজমির উর্বরতা কমার পাশাপাশি মাটি, পানি ও পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ে। তামাক চাষ ও প্রক্রিয়াজাতকরণের সঙ্গে যুক্ত মানুষের স্বাস্থ্যঝুঁকিও বাড়তে পারে। পাহাড়ি এলাকায় খাদ্যশস্যের পরিবর্তে তামাক চাষ বৃদ্ধি পেলে স্থানীয় খাদ্যনিরাপত্তার ওপরও নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। তাই তামাক চাষের ক্ষতিকর দিক সম্পর্কে কৃষক ও স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে ব্যাপক সচেতনতা তৈরি করা জরুরি।

কারিতাস বাংলাদেশ, চট্টগ্রাম অঞ্চলের পিএইচইপি-৩ প্রকল্পের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন প্রকল্পের জেপিও (মনিটরিং ও রিপোর্টিং) কর্মকর্তা মো. ফরহাদ আজীম। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রকল্পের উপজেলা মাঠ কর্মকর্তা ক্লেমেন্ট লিংকন গোমেস। সভায় বক্তব্য দেন সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অংবাইন মারমা, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা অংথোয়াইচিং মারমা, থানচি প্রেস ক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম, থানচি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অংপ্রু ম্রো, তিন্দু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভাগ্য চন্দ্র ত্রিপুরা, পিএইচইপি-৩ প্রকল্পের মাঠ সহায়ক সাইন থোয়াই গ্য চাক ও মিখায়েল ত্রিপুরা।

সভায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব তুলে ধরে কৃষকদের বিকল্প জীবিকা ও পরিবেশবান্ধব ফসল উৎপাদনে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। এতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বেসরকারি সংস্থা, স্থানীয় সংগঠন এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

Related News :

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী সানি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী সানি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

সিআরএ’র দ্বিবার্ষিক নির্বাচনে সোহাগ আরেফিন সভাপতি, আব্দুল কাদের রাজু সাধারণ সম্পাদক নির্বাচিত

সিআরএ’র দ্বিবার্ষিক নির্বাচনে সোহাগ আরেফিন সভাপতি, আব্দুল কাদের রাজু সাধারণ সম্পাদক নির্বাচিত

সেনাবাহিনী প্রধান কর্তৃক পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন

সেনাবাহিনী প্রধান কর্তৃক পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন

চট্টগ্রামে কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৯৯০ জন

চট্টগ্রামে কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৯৯০ জন

চট্টগ্রামে ফোন করে ডেকে নিয়ে বাইক ছিনতাই, গ্রেপ্তার ২

চট্টগ্রামে ফোন করে ডেকে নিয়ে বাইক ছিনতাই, গ্রেপ্তার ২

কুমিল্লার ১৭ নং ওয়ার্ডের একটি বেকারিতে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে নিয়ন্ত্রণে

কুমিল্লার ১৭ নং ওয়ার্ডের একটি বেকারিতে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে নিয়ন্ত্রণে

সাজেকে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তিন হাজার পর্যটক উদ্ধার

সাজেকে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তিন হাজার পর্যটক উদ্ধার

ফেনী নদীতে অভিযানে এক লক্ষ চিংড়ি পোনা জব্দ

ফেনী নদীতে অভিযানে এক লক্ষ চিংড়ি পোনা জব্দ

সিআরএ আহ্বায়ক কমিটির সঙ্গে ব্যবসায়ী জিয়া উদ্দিন রনির সৌজন্য সাক্ষাৎ

সিআরএ আহ্বায়ক কমিটির সঙ্গে ব্যবসায়ী জিয়া উদ্দিন রনির সৌজন্য সাক্ষাৎ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×