ঢাকা, ১৭ সেপ্টেম্বর-২০২৬
সৈয়দ বশির আহম্মেদ, (চীফ রিপোর্টার) : বাংলাদেশ পুলিশের অধীনে বিশেষায়িত ইউনিট হিসেবে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’-এর গেজেট প্রকাশের মাধ্যমে গতকাল মঙ্গলবার ইউনিটটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
এ উপলক্ষে ১৬ সেপ্টেম্বর (বুধবার) বিকেলে এসআরবির সদর দপ্তরে সদস্যদের নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে নবগঠিত বাহিনীর মহাপরিচালক অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ সদর দপ্তরে উপস্থিত সদস্যদের সঙ্গে সরাসরি এবং দেশের বিভিন্ন ব্যাটালিয়নের সদস্যদের সঙ্গে ভিডিও কনফারেন্সের (ভিটিসি) মাধ্যমে যুক্ত হন। তিনি এসআরবির সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
মহাপরিচালক তাঁর বক্তব্যে নবপ্রণীত আইনের আলোকে এসআরবির সব আভিযানিক কার্যক্রমে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার নির্দেশ দেন। একই সঙ্গে তিনি এসআরবির আনুষ্ঠানিক যাত্রার ঘোষণা দেন। তিনি জানান, নতুন আইনের আলোকে এসআরবির লোগো, পতাকা ও পোশাক পরিবর্তনের বিষয়টি প্রক্রিয়াধীন। সরকারের অনুমোদন পাওয়ার পর শিগগিরই এসব পরিবর্তন বাস্তবায়ন করা হবে।
মহাপরিচালক এসআরবির প্রতিটি সদস্যকে ন্যায়নিষ্ঠা, সততা ও দেশপ্রেমের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। জননিরাপত্তা ও আইনের শাসন নিশ্চিত করার মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জনে কাজ করার জন্যও তিনি সদস্যদের প্রতি আহ্বান জানান।
পরে বাদ আসর এসআরবির সার্বিক মঙ্গল ও দেশের সেবায় বাহিনীর উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
Related News :

বাংলা কিউআরভিত্তিক ব্যক্তি-থেকে-ব্যক্তি লেনদেন সেবা চালু

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,২১৮

আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৭ : আবেদন পাঠানোর সময়সীমা বাড়ল

নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি ঠেকাতে চালু হচ্ছে এনইআইআর

প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা

সফটওয়্যার রক্ষণাবেক্ষণের জন্য ৭ দিন বন্ধ থাকবে অনলাইন জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম

পল্লী বিদ্যুৎ সমিতির কার্যক্রমে গতি আনতে চেয়ারম্যানের নির্দেশনা বাস্তবায়নের তাগিদ

জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করাই প্রধান লক্ষ্য : নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার


