ঢাকা, ১৬ সেপ্টেম্বর-২০২৬
আপেল মাহমুদ (নিজস্ব প্রতিবেদক) : আসন্ন নির্বাচনে দায়িত্ব পালনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশে (কেএমপি) দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।
আজ ১৬ সেপ্টেম্বর (বুধবার) সকালে কেএমপি পুলিশ লাইন্সে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। কর্মশালা উদ্বোধন করেন খুলনা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. সাজ্জাদুর রহমান।
এসময় তিনি বলেন, নির্বাচনে পুলিশের আইনগতভাবে নির্ধারিত দায়িত্ব পালনের পাশাপাশি ভোটের পরিবেশ সুষ্ঠু ও নিরাপদ রাখার বিষয়েও গুরুত্ব দিতে হবে। পুলিশ সদস্যরা তাদের কর্মজীবনে যে জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করেছেন, এই প্রশিক্ষণ মূলত তারই একটি ‘রিক্যাপ’ পর্ব।
তিনি প্রশিক্ষণের প্রতিটি সেশন গুরুত্বসহকারে গ্রহণ করার জন্য অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান। অভিজ্ঞ প্রশিক্ষকদের কাছ থেকে প্রয়োজনীয় জ্ঞান ও কৌশল অর্জনের মাধ্যমে দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের দক্ষতা আরও বৃদ্ধি পাবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় নির্বাচনি আইন, আন্তঃবাহিনী সমন্বয়, নির্বাচনি সহিংসতা প্রতিরোধ, নির্বাচনি আচরণবিধি, ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা এবং বডি-ওর্ন ক্যামেরার ব্যবহারসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


