ঢাকা, ১৪ সেপ্টেম্বর-২০২৬
স্টাফ রিপোর্টার : রাজধানীর মিরপুর-১ নাম্বার এলাকায় কাজীফরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দৃষ্টিনন্দন নতুন ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আজ ১৪ সেপ্টেম্বর (সোমবার) বিদ্যালয়ের নতুন ভবনের শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি, (সংরক্ষিত মহিলা আসন-৩১৬)।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন মিরপুর-১ এলাকায় অবস্থিত বিদ্যালয়টির নতুন ভবন নির্মাণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি বলেন, ঢাকা-১৪ আসনের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে পর্যায়ক্রমে কাজ করা হচ্ছে। আধুনিক ও উন্নত শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণের মাধ্যমে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা হবে।
তিনি বলেন, নতুন ভবনে শ্রেণিকক্ষের সংখ্যা বাড়লে এলাকার অসচ্ছল ও স্বল্প আয়ের পরিবারের সন্তানদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত হবে। কোনো শিশুই যাতে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এ সময় তিনি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ সুন্দর ও সবুজ রাখতে বিদ্যালয় প্রাঙ্গণে বেশি করে গাছ লাগানোর পরামর্শ দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব মোহাম্মদ রুহুল আমিন, সমাজসেবক ও শিক্ষানুরাগী মোস্তফা জগলুল পাশা পাপেল, পিডিএলএসডব্লিউ-এর ডিজি জনাব আহমেদ ফিরোজ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. শরীফুজ্জামান, ঢাকা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নুরুল হাসান, মিরপুর থানা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব জামিলা আক্তার। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. হাসানুল কবির (মবিন) এবং প্রধান শিক্ষক সানজীদা খাতুনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সমাজের গণ্যমান্য ব্যক্তি এবং বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনকে ঘিরে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সংশ্লিষ্টরা আশা করছেন, আধুনিক ভবন নির্মাণের মাধ্যমে বিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষার্থীদের জন্য উন্নত ও নিরাপদ শিক্ষার পরিবেশ তৈরি হবে।
Related News :

মহিলা আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

মিরপুরে আজও সড়কে পোশাক শ্রমিক : প্রতিহতের চেষ্টা পুলিশের

রাজধানীতে ফ্র্যাঞ্চাইজ পদ্ধতিতে বাস পরিচালনা কার্যক্রমের উদ্বোধন

পিএসসির নতুন সদস্য হিসেবে শপথ নিলেন জাবি অধ্যাপক ড. শামীমা সুলতানা

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিক ও পুলিশের সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

তাহসিফের রহস্যজনক মৃত্যু : ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর

তাহসিফ সৌরির ‘জুনিয়র বন্ধু’ দীপকে হেফাজতে নিয়েছে পিআইবি

রাজধানীর কামরাঙ্গীরচরে হানি ট্র্যাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার

রাজধানীতে চীনে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ পাহাড়ি নারী উদ্ধার


