গাজীপুরে অপরাধ দমনে পুলিশ-সাংবাদিক ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয়

ঢাকা, ১০ সেপ্টেম্বর-২০২৬

জেলা প্রতিবেদক : সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, কিশোর গ্যাং ও গরু চুরিসহ বিভিন্ন অপরাধ দমনে পুলিশ ও সাংবাদিকদের সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন গাজীপুরের নবাগত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন। তিনি বলেন, মাদক বা অপরাধ দমনে পুলিশের যথাযথ পদক্ষেপের পাশাপাশি পারিবারিক সচেতনতা বৃদ্ধি ও সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। গাজীপুর জেলা পুলিশ আয়োজিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। ১০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ সভায় গাজীপুর সদরসহ কালিয়াকৈর, শ্রীপুর, কাপাসিয়া ও কালীগঞ্জ উপজেলার সাংবাদিকরা অংশ নেন।

পুলিশ সুপার জসিম উদ্দিন বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান, সমাজ ও রাষ্ট্র—সব পর্যায়ে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার আহ্বান জানান তিনি। শিল্প ও জনবহুল জেলা হিসেবে গাজীপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করাকে পুলিশের প্রধান অগ্রাধিকার উল্লেখ করে তিনি বলেন, অপরাধী যত প্রভাবশালীই হোক না কেন, কোনো ছাড় দেওয়া হবে না। তথ্য আদান-প্রদান ও পারস্পরিক আস্থার ভিত্তিতে পুলিশ ও গণমাধ্যম একযোগে কাজ করলে অপরাধ নিয়ন্ত্রণ সহজ হবে।

সভায় সাংবাদিকরা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধপ্রবণ এলাকার চিত্র ও নানা সমস্যার কথা তুলে ধরলে পুলিশ সুপার তা নোট নেন এবং দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। এছাড়া সাধারণ মানুষকে দ্রুত তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার আহ্বান জানানো হয়।

মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আশফাকুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিএসবি) মোহাম্মদ মোজাম্মেল হক রেজা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. আমিনুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related News :

মহিলা আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

মহিলা আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

মিরপুরে আজও সড়কে পোশাক শ্রমিক : প্রতিহতের চেষ্টা পুলিশের

মিরপুরে আজও সড়কে পোশাক শ্রমিক : প্রতিহতের চেষ্টা পুলিশের

রাজধানীতে ফ্র্যাঞ্চাইজ পদ্ধতিতে বাস পরিচালনা কার্যক্রমের উদ্বোধন

রাজধানীতে ফ্র্যাঞ্চাইজ পদ্ধতিতে বাস পরিচালনা কার্যক্রমের উদ্বোধন

পিএসসির নতুন সদস্য হিসেবে শপথ নিলেন জাবি অধ্যাপক ড. শামীমা সুলতানা

পিএসসির নতুন সদস্য হিসেবে শপথ নিলেন জাবি অধ্যাপক ড. শামীমা সুলতানা

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিক ও পুলিশের সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিক ও পুলিশের সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

তাহসিফের রহস্যজনক মৃত্যু : ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর

তাহসিফের রহস্যজনক মৃত্যু : ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর

তাহসিফ সৌরির ‘জুনিয়র বন্ধু’ দীপকে হেফাজতে নিয়েছে পিআইবি

তাহসিফ সৌরির ‘জুনিয়র বন্ধু’ দীপকে হেফাজতে নিয়েছে পিআইবি

রাজধানীর কামরাঙ্গীরচরে হানি ট্র্যাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার

রাজধানীর কামরাঙ্গীরচরে হানি ট্র্যাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার

রাজধানীতে চীনে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ পাহাড়ি নারী উদ্ধার

রাজধানীতে চীনে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ পাহাড়ি নারী উদ্ধার

মিরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির অভিযান

মিরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির অভিযান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×