বিএমইউতে আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে র‌্যালি ও সেমিনার অনুষ্ঠিত

ঢাকা, ১০ সেপ্টেম্বর-২০২৬

চীফ রিপোর্টার : বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে র‌্যালি ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ১০ সেপ্টেম্বর (বৃস্পতিবার) বিএমইউ’র বি-ব্লকের সামনে থেকে মনোরোগ বিদ্যা বিভাগের উদ্যোগে ‘আত্মহত্যা নিয়ে বদল হোক ধারণা, শুরু হোক আলোচনা’ এই শ্লোগান নিয়ে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। এছাড়াও বিএমইউর সেন্ট্রাল সেমিনার সাব-কমিটির উদ্যোগে এ ব্লক অডিটোরিয়ামে ‘চেঞ্জিং দ্যা ন্যারেটিভ অন সুইসাইড: স্ট্যার্ট দ্যা কনভারসেশন’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়।

আয়োজনে আত্মহত্যা প্রতিরোধে জনসচেতনা বৃদ্ধি, সামাজিক আন্দোলন গড়ে তোলার উপর গুরুত্বারোপসহ আত্মহত্যার কারণ, বিভিন্ন প্রতিরোধমূলক উপায়সমূহ ও করণীয় নিয়ে বিস্তারিত আলোকপাত করা হয় এবং বিভিন্ন বৈজ্ঞানিক প্রবন্ধসমূহ উপস্থাপন করা হয়।

সাব-কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. আফজালুন নেছার সভাপতিত্বে সেমিনার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমইউর উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। এছাড়াও বিএমইউ’র উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. মোস্তফা কামাল, প্রক্টর অধ্যাপক ডা. শেখ ফরহাদ উপস্থিত ছিলেন।

বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ডা. নাহিদ মাহজাবিন মোরশেদ, ডা. রাইসা রাহনুমা করিম ও ডা. মাকসুদ বিন সালাম অপূর্ব। ধন্যবান জ্ঞাপন করেন মনোরোগ বিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. এমএমএ সালাউদ্দিন কাউসার (বিপ্লব)।

Related News :

মহিলা আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

মহিলা আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

মিরপুরে আজও সড়কে পোশাক শ্রমিক : প্রতিহতের চেষ্টা পুলিশের

মিরপুরে আজও সড়কে পোশাক শ্রমিক : প্রতিহতের চেষ্টা পুলিশের

রাজধানীতে ফ্র্যাঞ্চাইজ পদ্ধতিতে বাস পরিচালনা কার্যক্রমের উদ্বোধন

রাজধানীতে ফ্র্যাঞ্চাইজ পদ্ধতিতে বাস পরিচালনা কার্যক্রমের উদ্বোধন

পিএসসির নতুন সদস্য হিসেবে শপথ নিলেন জাবি অধ্যাপক ড. শামীমা সুলতানা

পিএসসির নতুন সদস্য হিসেবে শপথ নিলেন জাবি অধ্যাপক ড. শামীমা সুলতানা

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিক ও পুলিশের সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিক ও পুলিশের সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

তাহসিফের রহস্যজনক মৃত্যু : ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর

তাহসিফের রহস্যজনক মৃত্যু : ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর

তাহসিফ সৌরির ‘জুনিয়র বন্ধু’ দীপকে হেফাজতে নিয়েছে পিআইবি

তাহসিফ সৌরির ‘জুনিয়র বন্ধু’ দীপকে হেফাজতে নিয়েছে পিআইবি

রাজধানীর কামরাঙ্গীরচরে হানি ট্র্যাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার

রাজধানীর কামরাঙ্গীরচরে হানি ট্র্যাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার

রাজধানীতে চীনে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ পাহাড়ি নারী উদ্ধার

রাজধানীতে চীনে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ পাহাড়ি নারী উদ্ধার

মিরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির অভিযান

মিরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির অভিযান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×