খুলনার দিঘলিয়ায় ২১ জলাশয়ে বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত

ঢাকা, ১০ সেপ্টেম্বর-২০২৬

ওয়াহিদ মুরাদ, (দিঘলিয়া, খুলনা) : খুলনার দিঘলিয়া উপজেলায় মৎস্য উৎপাদন বৃদ্ধি ও দেশীয় মাছের প্রজাতি সংরক্ষণের লক্ষ্যে ১৭টি প্রাতিষ্ঠানিক এবং ৪টি উন্মুক্ত জলাশয়ে বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। ২০২৬-২০২৭ অর্থবছরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় ১০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকাল ১১টা থেকে দিনব্যাপী উপজেলার বিভিন্ন জলাশয়ে এ পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচি পরিচালিত হয়।

কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের জলাশয় ও উন্মুক্ত জলাশয়ে পর্যায়ক্রমে পোনা মাছ অবমুক্ত করা হয়। এ উদ্যোগের মাধ্যমে স্থানীয় জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধি, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

দিঘলিয়া উপজেলা সদরের উন্মুক্ত জলাশয়ে প্রধান অতিথি হিসেবে খুলনা-৪ আসনের সংসদ সদস্য এস কে আজিজুল বারী হেলালের প্রতিনিধি হিসেবে পোনা মাছ অবমুক্ত করেন দিঘলিয়া উপজেলা বিএনপির সভাপতি এম সাইফুর রহমান মিন্টু। পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার সুজন দাশ গুপ্ত। এ সময় দিঘলিয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্নিগ্ধা খাঁ বাবলীসহ মৎস্য অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ওয়াহিদুজ্জামান রানা, দিঘলিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক গাজী জাকির হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. নাজমুল মোল্লা, বারাকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শফিউদ্দিন মোল্লা, বারাকপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরু, সেনহাটি ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মোসলেম উদ্দিন, উপজেলা বিএনপির সিনিয়র নেতা মোল্লা সাজ্জাদ হোসেন, উপজেলা কৃষক দলের সভাপতি শেখ লিটন, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. সিদ্দিকুর রহমান মিন্টু, উপজেলা মহিলা দলের নেত্রী রিনা পারভিন, দিঘলিয়া ৪ নম্বর ওয়ার্ডের সদস্য খান মো. আরিফ হোসেন, জাকির হোসেন, পল্টু শেখসহ স্থানীয় আরো অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংশ্লিষ্টরা জানান, উপজেলার প্রাতিষ্ঠানিক ও উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করার মাধ্যমে জলাশয়গুলোতে মাছের প্রাকৃতিক উৎপাদন বৃদ্ধি পাবে। একই সঙ্গে দেশীয় মাছের বিভিন্ন প্রজাতির সংরক্ষণ ও বিস্তারে এ কর্মসূচি ইতিবাচক ভূমিকা রাখবে। মৎস্য অধিদপ্তরের এ উদ্যোগ স্থানীয় জনগণের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি মৎস্যসম্পদ সংরক্ষণ ও টেকসই ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলেও আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×