নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ : নিখোঁজ ২ হাজার ৪৯৮ জন

ঢাকা, ৩১ আগস্ট-২০২৬

ডেস্ক নিউজ : চীন সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ বন্যায় নেপালে অন্তত ৭৩৪ জনের মৃত্যু হয়েছে। এখনো ২ হাজার ৪৯৮ জন নিখোঁজ রয়েছে। ৩০ আগস্ট (রবিবার) দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। এদিকে উদ্ধার তৎপরতা পঞ্চম দিনে গড়িয়েছে।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম এর আগে জানায়, বুধবারের দুর্যোগে তিব্বতে ১৬ জনের মৃত্যু হয়েছে এবং ৫৪৬ জন নিখোঁজ রয়েছে। এ হিসাবে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৫০ এবং নিখোঁজ ৩ হাজার ৪৪ জন।

নেপালে নিখোঁজের সংখ্যা শনিবার সন্ধ্যায় প্রকাশিত সর্বশেষ হিসাবের ২ হাজার ৪২৬ থেকে বেড়ে ২ হাজার ৪৯৮ জনে দাঁড়িয়েছে। নিখোঁজদের তালিকায় ৫৮৯ জন বিদেশি রয়েছে। আগের তালিকায় এ সংখ্যা ছিল ৫১৭ জন। তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ তালিকায় নদীর তীরে অবস্থিত জলবিদ্যুৎ প্রকল্পগুলোর ৯৩৩ জন শ্রমিকও রয়েছেন। ওই নদীপথেই বন্যার প্রবল স্রোত ধেয়ে যায় বলে ন্যাশনাল ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট অথরিটি জানিয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, এ পর্যন্ত মোট ৮ হাজার ১৮৬ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ২২৭ জন বিদেশি।

ভারতে কর্তৃপক্ষ জানিয়েছে, নেপাল থেকে প্রবাহিত নদীগুলো থেকে সাতটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এগুলো বন্যায় মৃতদের মরদেহ বলে ধারণা করা হচ্ছে। তবে এই সংখ্যা মোট মৃতের হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়নি।

Related News :

ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ : দিল্লির আন্দোলন প্রত্যাহারের ঘোষণা

ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ : দিল্লির আন্দোলন প্রত্যাহারের ঘোষণা

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি : যুদ্ধ ‘স্থায়ীভাবে’ বন্ধের সিদ্ধান্ত

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি : যুদ্ধ ‘স্থায়ীভাবে’ বন্ধের সিদ্ধান্ত

অভিবাসন পথে ২০২৫ সালে প্রায় ৭,৯০০ মানুষের মৃত্যু : জাতিসংঘ

অভিবাসন পথে ২০২৫ সালে প্রায় ৭,৯০০ মানুষের মৃত্যু : জাতিসংঘ

লেবাননে যুদ্ধ বিরতি : হরমুজ প্রণালী উন্মুক্ত ঘোষণা ইরানের

লেবাননে যুদ্ধ বিরতি : হরমুজ প্রণালী উন্মুক্ত ঘোষণা ইরানের

অং সান সু চির মুক্তির আহ্বান জাতিসংঘ মানবাধিকার প্রধানের

অং সান সু চির মুক্তির আহ্বান জাতিসংঘ মানবাধিকার প্রধানের

লেবাননে যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছে সৌদি আরব

লেবাননে যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছে সৌদি আরব

যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব

যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত

ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্র-ইসরাইল যৌথ হামলা শুরু করেছে

ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্র-ইসরাইল যৌথ হামলা শুরু করেছে

কিয়েভকে 'দ্রুত' শান্তি চুক্তির আহ্বান ট্রাম্পের

কিয়েভকে 'দ্রুত' শান্তি চুক্তির আহ্বান ট্রাম্পের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×