গ্রীন ফোর্স বাংলাদেশের সভায় দুর্নীতি প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান

ঢাকা, ২৫ আগস্ট-২০২৬

ওয়াহিদ মুরাদ, (জ্যেষ্ঠ প্রতিবেদক) : দুর্নীতি, অনিয়ম ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সচেতন নাগরিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানের মধ্য দিয়ে গ্রীন ফোর্স বাংলাদেশের চট্টগ্রাম জেলা শাখার ৪ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে মোহাম্মদ মাহবুবুর রহমান সাগরকে সভাপতি এবং মো. নজরুল হোসেন শুকরিয়াকে সেক্রেটারি, এম. এ. কাদেরকে সাংগঠনিক সম্পাদক এবং মো. আবদুল আলীকে অফিস সম্পাদক করা হয়েছে। ২৪ আগস্ট (সোমবার) চট্টগ্রাম প্রেস ক্লাবের আবদুল খালেক মিলনায়তনে গ্রীন ফোর্স বাংলাদেশের চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় এ কমিটি ঘোষণা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন গ্রীন ফোর্স বাংলাদেশের উপদেষ্টা অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান মিকাইল রহমান। প্রধান অতিথির বক্তব্যে মিকাইল রহমান বলেন, সমাজে দুর্নীতি, অনিয়ম ও নৈতিক অবক্ষয় প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগ যথেষ্ট নয়; এ ক্ষেত্রে সচেতন নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একটি সুন্দর, স্বচ্ছ, মানবিক ও জবাবদিহিমূলক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, গ্রীন ফোর্স বাংলাদেশ শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, মানবকল্যাণ ও দুর্নীতি প্রতিরোধে সামাজিক সচেতনতা তৈরিতে কাজ করে যাচ্ছে। সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করতে দেশের বিভিন্ন অঞ্চলের মতো চট্টগ্রামেও সকল শ্রেণি-পেশার সচেতন, সৎ ও মানবিক মানুষকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি। মিকাইল রহমান আরও বলেন, একটি শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তুলতে তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে। সমাজের ইতিবাচক পরিবর্তন এবং মানুষের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি দুর্নীতি প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মো. আবুল হাসান, অধ্যাপক ডা. মোহাম্মদ শহীদ উল্লাহ, সোহেল ফখরুদ্দিন ও মিসেস জেসমিন সোলতানা পারু।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, সামাজিক উন্নয়ন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে শুধু আলোচনা নয়, মাঠপর্যায়ে কার্যকর ও টেকসই উদ্যোগ গ্রহণ করতে হবে। শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সংরক্ষণ, মানবিক সহায়তা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে মানুষের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। এ ক্ষেত্রে সংগঠনের সদস্যদের দায়িত্বশীলতা, সততা ও জনকল্যাণমূলক মানসিকতা নিয়ে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। নবনির্বাচিত নেতৃবৃন্দ চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলা ও গুরুত্বপূর্ণ এলাকায় সংগঠনের কার্যক্রম সম্প্রসারণ, স্বেচ্ছাসেবক তৈরি এবং জনসচেতনতামূলক কর্মসূচি গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন মো. মাহবুবুর রহমান সাগর, মো. নজরুল হোসেন শুকরিয়া, এম. এ. কাদের, সৈয়দ আবু মুসা, সাংবাদিক এস এম কামরুল ইসলাম, সরওয়ার কামাল, জিয়াউর রহমান নিজাম ভূঁইয়া, মো. সফিকুল ইসলাম সেলিম, মো. কবির, মো. জাকের হোসেন, রেজিয়া বেগম, নাদিমুল হাসান চৌধুরী, সাংবাদিক সাঈফী আনোয়ার, কবি শ. ম. বখতিয়ার, মো. রহমত আলী, মো. আবদুল আলী ও মো. মোদ্দা সাগরসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

সভা থেকে জানানো হয়, বর্তমানে ঘোষিত ৪ সদস্যের কমিটির মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম শুরু হলেও চট্টগ্রাম জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রক্রিয়া চলমান রয়েছে। সংগঠনের লক্ষ্য ও আদর্শে বিশ্বাসী যোগ্য, সক্রিয় ও সমাজসেবামূলক কাজে আগ্রহী ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে শিগগিরই একটি পূর্ণাঙ্গ জেলা কমিটি ঘোষণা করা হবে।

আয়োজকরা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে চট্টগ্রাম জেলায় গ্রীন ফোর্স বাংলাদেশের কার্যক্রম আরও বিস্তৃত হবে এবং দুর্নীতি প্রতিরোধ, সামাজিক সচেতনতা সৃষ্টি, পরিবেশ রক্ষা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে সংগঠনটি কার্যকর ভূমিকা রাখবে।

Related News :

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী সানি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী সানি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

সিআরএ’র দ্বিবার্ষিক নির্বাচনে সোহাগ আরেফিন সভাপতি, আব্দুল কাদের রাজু সাধারণ সম্পাদক নির্বাচিত

সিআরএ’র দ্বিবার্ষিক নির্বাচনে সোহাগ আরেফিন সভাপতি, আব্দুল কাদের রাজু সাধারণ সম্পাদক নির্বাচিত

সেনাবাহিনী প্রধান কর্তৃক পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন

সেনাবাহিনী প্রধান কর্তৃক পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন

চট্টগ্রামে কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৯৯০ জন

চট্টগ্রামে কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৯৯০ জন

চট্টগ্রামে ফোন করে ডেকে নিয়ে বাইক ছিনতাই, গ্রেপ্তার ২

চট্টগ্রামে ফোন করে ডেকে নিয়ে বাইক ছিনতাই, গ্রেপ্তার ২

কুমিল্লার ১৭ নং ওয়ার্ডের একটি বেকারিতে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে নিয়ন্ত্রণে

কুমিল্লার ১৭ নং ওয়ার্ডের একটি বেকারিতে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে নিয়ন্ত্রণে

সাজেকে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তিন হাজার পর্যটক উদ্ধার

সাজেকে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তিন হাজার পর্যটক উদ্ধার

ফেনী নদীতে অভিযানে এক লক্ষ চিংড়ি পোনা জব্দ

ফেনী নদীতে অভিযানে এক লক্ষ চিংড়ি পোনা জব্দ

সিআরএ আহ্বায়ক কমিটির সঙ্গে ব্যবসায়ী জিয়া উদ্দিন রনির সৌজন্য সাক্ষাৎ

সিআরএ আহ্বায়ক কমিটির সঙ্গে ব্যবসায়ী জিয়া উদ্দিন রনির সৌজন্য সাক্ষাৎ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×