খুলনার দিঘলিয়ায় আইন-শৃঙ্খলা কমিটি’র বিশেষ সভা অনুষ্ঠিত

ঢাকা, ০৩ মার্চ-২০২৫

ওয়াহিদ মুরাদ, খুলনা ব্যুরো চীফ : খুলনার দিঘলিয়ায় পবিত্র রমজান উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কনফারেন্স রুমে ০৩ মার্চ (সোমবার) সকাল সাড়ে ১০ টায় আইন-শৃঙ্খলা কমিটি’র বিশেষ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক আরিফুল ইসলাম।

আইন-শৃঙ্খলা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাংশু বিশ্বাস, দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ এইচ এম শাহীন, উপজেলা সেনেটারী ইন্সপেক্টর আমিরুল ইসলাম, দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদ।

সভায় সভাপতি নির্বাহী অফিসার আরিফুল ইসলাম পবিত্র মাহে রমজানের গুরুত্ব, তাৎপর্য এবং পবিত্রতা রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। রমজান উপলক্ষে বাজারে নিত্য পণ্যের মূল্য বৃদ্ধি না করার জন্য, ক্রয় ভাউচার বাধ্যতামূলক ভাবে সংরক্ষণ করা এবং মূল্য তালিকা দৃশ্যমান স্থানে টানিয়ে রাখতে বাজার কমিটি’র নেতৃবৃন্দের মাধ্যমে বিনয়ের সাথে সকল ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান। তিনি রমজান উপলক্ষে খোলাবাজারে ইফতার সামগ্রী বিক্রি না করে স্বাস্থ্যসম্মত ভাবে মানসম্মত খাদ্যদ্রব্য বিক্রি এবং ভেজাল খাদ্য পরিহারের জন্য ব্যবসায়ীদের অনুরোধ করেন।

আইন শৃঙ্খলা কমিটি’র বিশেষ সভায় উপজেলার সকল বাজার কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সাপেক্ষে বাজার এলাকায় ক্রেতা ও সাধারণ মানুষের চলাচলের জন্য ফুটপাত দখলমুক্ত রাখা এবং আগামী ৭ কার্য দিবসের মধ্যে ফুটপাত থেকে সকল দোকান সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

খুলনার দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ এইচ এম শাহিন বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে। তিনি পবিত্র রমজানে সকলের সাথে সহনশীল আচরণের মাধ্যমে রমজানের পবিত্রতা রক্ষা করার জন্য সকলের প্রতি আহবান জানান এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

সভায় উপস্থিত ছিলেন, পথের বাজার বণিক সমিতির মনির মোল্লা, কোলা বাজারের সভাপতি জহিরুল আলম, মাঝিরগাতী বাজার কমিটি’র সভাপতি মুজিবুর রহমান মোল্লা, বারাকপুর বাজার কমিটির গাজী জাকির হোসেন, গাজিরহাট বাজার কমিটির সভাপতি বাদশা গাজী, লাখহাটি বাজার কমিটি’র সভাপতি মইনুল হোসেন, চন্দনী মহল বাজার কমিটির সভাপতি সেলিম গাজী, আড়ংঘাটার আল-আমিন শেখ, সেনহাটির হাফিজুর রহমান, আব্দুল কুদ্দুস প্রমুখ।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

নিবন্ধন-ফিটনেস সার্টিফিকেট ছাড়া সড়কে কোন ই-রিক্সা চলবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী

নিবন্ধন-ফিটনেস সার্টিফিকেট ছাড়া সড়কে কোন ই-রিক্সা চলবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

বাংলা কিউআরভিত্তিক ব্যক্তি-থেকে-ব্যক্তি লেনদেন সেবা চালু

বাংলা কিউআরভিত্তিক ব্যক্তি-থেকে-ব্যক্তি লেনদেন সেবা চালু

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×