খুলনার দিঘলিয়া উপজেলায় ভোটার দিবস পালিত

ঢাকা, ০২ মার্চ-২০২৫

ওয়াহিদ মুরাদ, খুলনা ব্যুরো চীফ : ‘তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খুলনার দিঘলিয়া উপজেলায় ৭ম ভোটার দিবস উপলক্ষে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে ০২ মার্চ (রবিবার) সকাল সাড়ে ১০ টায় উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। র‍্যালি শেষে উপজেলা কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে উপজেলা নির্বাচন কর্মকর্তা হুমায়রা পারভীন বলেন, জুলাই আগস্টের চেতনা ধারণ করে আগামীর বাংলাদেশ গঠনে বৈধ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে স্থানীয় থেকে জাতীয় পর্যায় প্রতিনিধি নির্বাচনে মূখ্য ভূমিকা রাখবে ভোটাররা। তিনি ভোটার তালিকা হালনাগাদে সকলের সহযোগিতা কামনা করেন।

ভোটার দিবসের আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল হয়, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ টি এম শাহ্ আলম, তথ্য কর্মকর্তা সাঈদা খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু, উপজেলা সমবায় কর্মকর্তা খন্দকার জহিরুল ইসলাম, উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মুনায়েম খান, উপজেলা, প্রকল্প কর্মকর্তা মোঃ আরিফ হোসেন, দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মো: শহিদুল ইসলাম, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদ, সাংবাদিক আরিফুল ইসলাম হাসান, বাদশা গাজী প্রমুখ।

খুলনার দিঘলিয়া উপজেলায় ভোটার দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নিবার্হী অফিসার আরিফুল ইসলাম বলেন, আদিকাল থেকে জঙ্গল কেটে বিভিন্ন গোত্র বসবাস শুরু করেন সেই থেকে গোত্রের নেতা নির্বাচনের বিষয়ে ভোটের প্রথা চালু হয়েছে। কালের বিবর্তনে জনবসতি বৃদ্ধির সাথে সাথে নেতা নির্বাচনের প্রয়োজনীয়তা দেখা দেয়।

তিনি বলেন, পৃথিবীর অনেক দেশে এখনো গনতন্ত্র নেই, রাজতন্ত্র রয়েছে সেখানে ভোটাধিকার প্রয়োগের সুযোগ নেই। আমরা সৌভাগ্যবান কারণ আমরা গনতন্ত্রের চর্চা করি। নারী পুরুষ একত্রে ভোটাধিকারের মাধ্যমে প্রতিনিধি নির্বাচিত করে থাকি। গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে ভোটাধিকার অত্যন্ত জরুরি।

উল্লেখ্য, ১ জানুয়ারি ২০০৮ বা তার পূর্বে জন্মগ্ৰহনকারী ভোটার নিবন্ধনে অংশ নিতে পারবে।

খুলনার দিঘলিয়া উপজেলায় ভোটার তালিকা হালনাগাদ চলমান কার্যক্রমে উপজেলার সেনহাটি ইউনিয়নে ৩ ও ৪ মার্চ , আড়ংঘাটা ইউনিয়নে ৬ মার্চ, যোগীপোল ইউনিয়নে ৭ ও ৮ মার্চ , দিঘলিয়া ইউনিয়নে ৯ , ১০ ও ১১ মার্চ নিবন্ধন করা হবে। এছাড়াও নিবন্ধন থেকে বাদ পড়া ভোটারদের নিবন্ধনের জন্য আগামী ১২ মার্চ সুযোগ থাকছে।

পূর্বে এ উপজেলার ভোটার সংখ্যা ছিল ১ লক্ষ ৩০ হাজার ৫ শত ৭০ জন।বর্তমান এ উপজেলায় ভোটার রয়েছে ১ লক্ষ ৩২ হাজার ৩ শত১০জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬৬ হাজার ৪ শত ৭৮ জন, মহিলা ভোটার ৬৫ হাজার ৮ শত ৩২ জন।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

নিবন্ধন-ফিটনেস সার্টিফিকেট ছাড়া সড়কে কোন ই-রিক্সা চলবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী

নিবন্ধন-ফিটনেস সার্টিফিকেট ছাড়া সড়কে কোন ই-রিক্সা চলবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

বাংলা কিউআরভিত্তিক ব্যক্তি-থেকে-ব্যক্তি লেনদেন সেবা চালু

বাংলা কিউআরভিত্তিক ব্যক্তি-থেকে-ব্যক্তি লেনদেন সেবা চালু

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×