খুবিতে ‘সাংবাদিকতা ও সামাজিক দায়বদ্ধতা’ শীর্ষক আলোচনা সভা

ঢাকা, ১৩ আগস্ট-২০২৬

খুলনা ব্যুরো চীফ : খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (খুবিসাস)-এর নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর এবং ‘সাংবাদিকতা ও সামাজিক দায়বদ্ধতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৩ আগস্ট (বৃহস্পতিবার) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান। তিনি বলেন, সাংবাদিকতা একটি মহৎ, চ্যালেঞ্জিং ও দায়িত্বশীল পেশা। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা কঠিন হলেও সংবাদ প্রকাশের আগে ফ্যাক্ট চেক অত্যন্ত জরুরি। সংবাদ পরিবেশনের ক্ষেত্রে যাতে কারও সম্মানহানি না হয়, সেদিকেও সাংবাদিকদের সতর্ক থাকতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী বলেন, গণতান্ত্রিক সমাজে ভিন্নমত থাকবেই। সাংবাদিকতার ক্ষেত্রেও মতের ভিন্নতা স্বাভাবিক। তবে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হতে হবে। বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম। বিদায়ী কমিটির পক্ষে বক্তব্য রাখেন সভাপতি আলকামা রমিন ও সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক নাহিদ হাসান। দায়িত্ব হস্তান্তর পর্বে বিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদক আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত কমিটির কাছে দাপ্তরিক ফাইল হস্তান্তর করেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় ‘সাংবাদিকতা ও সামাজিক দায়বদ্ধতা’ শীর্ষক আলোচনা সভা। এতে আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক ও লেখক মোহসীন উল হাকিম। তিনি বলেন, সাংবাদিকদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক। এটি একটি উপভোগ্য পেশা হলেও বিশ্ববিদ্যালয় পর্যায়ে ক্যাম্পাস সাংবাদিকতার ক্ষেত্রে নানা চ্যালেঞ্জ রয়েছে। অনেক সময় ক্যাম্পাস সাংবাদিকতা প্রশাসনের প্রতিপক্ষ হিসেবে আবির্ভূত হয়। তাই তরুণ সাংবাদিকদের আরও দায়িত্বশীলতার সঙ্গে লেখালেখি করার আহ্বান জানান তিনি। নিজের সাংবাদিকতা জীবনে সুন্দরবন নিয়ে দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি সুন্দরবনের জেলে সম্প্রদায়ের দৈনন্দিন জীবন, বনদস্যুতা এবং সুন্দরবনকে দস্যুমুক্ত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন খুবিসাসের উপদেষ্টা পরিষদের সদস্য ও বিশ্ববিদ্যালয়ের আইন স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. নাসিফ আহসান, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক প্রফেসর ড. মো. মোস্তাফিজুর রহমান এবং দি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. মো. আশিক উর রহমান। এ পর্বে স্বাগত বক্তব্য দেন গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের প্রধান সারা মনামী হোসেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন খুবিসাসের সদস্য শাফিউল ইসলাম ও ফৌজিয়া ফারিয়া জেবা। এতে খুলনার বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিসহ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির নির্বাহী পরিষদ ও সাধারণ পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×