দিঘলিয়ায় আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিনে বিএনপির দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

ঢাকা, ১৩ আগস্ট-২০২৬

ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : খুলনার দিঘলিয়া উপজেলায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ আগস্ট (বুধবার) সন্ধ্যা ৭টায় দিঘলিয়া উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে আরাফাত রহমান কোকোর কর্মময় জীবন ও স্মৃতিচারণ করে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি এম সাইফুর রহমান মিন্টু বলেন, আরাফাত রহমান কোকো ছিলেন একজন নিরহংকার ও দেশপ্রেমিক মানুষ। দেশের ক্রীড়া ও ক্রীড়া সংগঠনের উন্নয়নে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তাঁর কর্মময় জীবন ও অবদান দলীয় নেতাকর্মীদের পাশাপাশি দেশের মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবে। তিনি আরও বলেন, কোকোর অকাল মৃত্যু বিএনপির নেতাকর্মী ও তাঁর পরিবারের জন্য অত্যন্ত বেদনাদায়ক। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের সবাইকে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে।

পরে আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোল্লা নাজমুল হক, সেনহাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার ফারুক হোসেন, আবু জাফর, শেখ আবুল কালাম আজাদ, খান সাহেদ ফকির, জুয়েল, মোহাম্মদ ও মোল্লা সাজ্জাদ হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক কুদরত-ই-এলাহী স্পিকার, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ আলী টুটুল, খান রফিকুল ইসলাম, আব্দুল হাই বিশ্বাস, আব্দুর রায়হান জিনিয়াস, খান জাফর হোসেন, আব্দুস সালাম, আবু হানিফ জাসু, আব্দুর রশিদ, আসাদ সর্দার, ডা. এস এম মেহেদী হাসান, শরিফুল ইসলামসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠান শেষে আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া করা হয়।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×