ঢাকা, ২৬ ফেব্রুয়ারি-২০২৫
জেলা প্রতিনিধি : খুলনায় নাগরিক আন্দোলনের নেতা ও ব্যবসায়ী কামরুজ্জামান টুকু ওরফে সাদ (৫২) নামে এক ব্যাক্তি নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।
গত ১৮ ফেব্রুয়ারী চায়না যাওয়ার উদ্দেশ্য তিনি খুলনা সোনাডাঙ্গা থানার (১নং ফেজ) আবাসিক এলাকা হতে ঢাকার উদ্দেশ্য রাত ৮টায় রওনা হলে তাকে অদ্যবধি আর খুজে পাওয়া যায়নি। তার স্ত্রী ইরানি পারভিন আজ ২৬ ফেব্রুয়ারি (বুধবার) সোনাডাঙ্গা থানায় উপস্থিত হয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। যার নম্বর-১৯৯৭/২৫।
এ বিষয়ে তদন্ত কর্মকর্তা এস আই সুমন মন্ডল বলেন, আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি ভিকটিমকে উদ্ধার করার। জিডিতে ইরানি পারভিন উল্লেখ করেন, আমার স্বামী মো: কামরুজ্জামান টুকু ওরফে সাদ Qps ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ফার্মের ব্যবস্থাপনা পরিচালক। ব্যবসায়িক কাজে তিনি গত ১৮ ফেব্রুয়ারি ঢাকার উদ্দেশ্য রাত ৮ ঘটিকায় বাসা থেকে বের হন, ঐদিন রাত ৩-৩০ মিনিট বিমানযোগে তার চায়না যাওয়ার কথা।
এরপর তার মোবাইল ফোনে বারংবার ফোন দিয়ে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফেন রিসিভ করেননি। প্রকারন্তরে অন্য কেউ তার ফোন রিসিভ করে বিভিন্ন ধরনের অপ্রাসঙ্গিক কথা বলে ভয় ভিতি প্রদর্শন করছেন।
ইরানি পারভিন তার স্বামীকে সুস্থ অবস্থায় ফেরত পেতে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

নিবন্ধন-ফিটনেস সার্টিফিকেট ছাড়া সড়কে কোন ই-রিক্সা চলবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

বাংলা কিউআরভিত্তিক ব্যক্তি-থেকে-ব্যক্তি লেনদেন সেবা চালু

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর


